Delhi Two Wheeler Policy: পেট্রোল চালিত নতুন মোটরসাইকেল, স্কুটিতে নিষেধাজ্ঞা! বড় সিদ্ধান্তের পথে দিল্লি, কবে থেকে নিয়ম চালুর প্রস্তাব?

Delhi Two Wheeler Policy: পেট্রোল চালিত নতুন মোটরসাইকেল, স্কুটিতে নিষেধাজ্ঞা! বড় সিদ্ধান্তের পথে দিল্লি, কবে থেকে নিয়ম চালুর প্রস্তাব?

বায়ুদূষণের সমস্যা গত কয়েক বছর ধরে জেরবার দিল্লি৷ সেই সমস্যা থেকে মুক্তি পেতেই বিদ্যুৎ চালিত যানবাহন ব্যবহারের উপরে জোর দেওয়া হচ্ছে৷

পেট্রোল চালিত মোটরসাইকেল, স্কুটি বন্ধের পথে দিল্লি৷ ছবি- পিটিআই

২০২৬ সাল থেকে ২০৩০ সাল পর্যন্ত বিদ্যুৎ চালিত পরিবহণ সংক্রান্ত খসড়া নীতি তৈরি করল দিল্লি সরকার৷ পেট্রোল এবং ডিজেল চালিত যানবাহনের উপরে নির্ভরতা কমিয়ে কীভাবে বিদ্যুৎ চালিত যানবাহনের ব্যবহার বাড়ানো যায়, এই খসড়া নীতিতে তার উপরেই জোর দেওয়া হয়েছে৷