
তবে শেষকৃত্যের সময় অতিরিক্ত ভিড় হওয়ার কারণে অনুরাগীদের ভিড় না করার অনুরোধ করা হচ্ছে পরিবারের তরফে। সোমবার, কাসা গ্র্যান্ড বিল্ডিংয়ে সাড়ে ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত শেষবারের মতো সঙ্গীতশিল্পীকে শ্রদ্ধা জানানো যাবে। তবে শ্মশানে অতিরিক্ত ভিড় করতে বারণ করা হয়েছে।
মুম্বই: ভারতীয় সঙ্গীতজগতের এক উজ্জ্বল নক্ষত্রের অধ্যায়ের অবসান। কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে রবিবার প্রয়াত হন। মুম্বইয়ের হাসপাতালে ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা বিনোদন জগতে। সোশ্যাল মিডিয়ায় একাধিক তারকা শ্রদ্ধা জানিয়েছেন। সেই তালিকায় ছিলেন সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠিও। তবে পোস্ট করতে গিয়ে বড়সড় ভুল করে ফেলেন তিনি। যার ফলে নেটপাড়ার প্রবল সমালোচনার মুখে পড়েন কেএল রাহুলের স্ত্রী।
অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লতা মঙ্গেশকরের একটি পুরনো সাদা কালো ছবি শেয়ার করেন। পরে আথিয়া দ্রুত পোস্টটি মুছে ফেলে নতুন একটি পোস্ট দেন, ততক্ষণে ভুল ছবির স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।
