হিমাচলে ১৯ বছরের ছাত্রীকে রাস্তার মধ্যেই গলা কেটে খুন ! কলেজ যাওয়ার সময়েই ঘটল সাংঘাতিক ঘটনা

হিমাচলে ১৯ বছরের ছাত্রীকে রাস্তার মধ্যেই গলা কেটে খুন ! কলেজ যাওয়ার সময়েই ঘটল সাংঘাতিক ঘটনা

Sarkaghat Murder case: সরকাঘাটের গোপালপুর এলাকার এই ঘটনা। এখানে নৈণ গ্রাম সংলগ্ন এলাকায় সোমবার সকালে কলেজ ছাত্রীকে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

হিমাচলে ১৯ বছরের ছাত্রীকে রাস্তার মধ্যেই গলা কেটে খুন

মান্ডি: হিমাচল প্রদেশের মান্ডি জেলার সরকাঘাটে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা সামনে এসেছে। ১৯ বছরের এক ছাত্রীকে রাস্তার মধ্যেই কুপিয়ে খুন করা হয়েছে। মেয়েটি কলেজ যাচ্ছিল ৷ সেই সময়েই অভিযুক্ত দুই বাইক আরোহী আচমকাই এসে ছাত্রীর গলা কেটে দেয়। সরকাঘাট পুলিশ এই ঘটনার সম্পর্কে বিস্তারিত জানিয়েছে।