জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গ্রামীণ চিকিৎসা ব্যবস্থাকে সহজলভ্য করতে বিশেষ উদ্যোগ
রাজ্যের গ্রামীণ অঞ্চলে চিকিৎসা পরিষেবা আরও সহজলভ্য ও সাধ্যের মধ্যে পৌঁছে দিতে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদিক চিকিৎসক ড. দেবব্রত সেন। যেখানে এখনও আধুনিক চিকিৎসা পরিষেবা পুরোপুরি পৌঁছাতে পারেনি, সেইসব এলাকার মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।
এই উদ্দেশ্যে সম্প্রতি সুন্দরবনের পাথরপ্রতিমা এলাকার শীবনগর গ্রামে একটি বিনামূল্যের চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে প্রায় ১৫০ জন গ্রামবাসী অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে প্রায় ১০০ জনকে বিনামূল্যে আয়ুর্বেদিক ওষুধ প্রদান করা হয়, যা তাঁদের প্রাথমিক স্বাস্থ্য সমস্যার চিকিৎসায় সহায়ক হবে।
শুধুমাত্র চিকিৎসা পরিষেবা প্রদান নয়, এই উদ্যোগের অন্যতম লক্ষ্য ছিল গ্রামবাসীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা। ড. সেন গ্রামবাসীদের সঙ্গে বিভিন্ন গাছগাছড়ার উপকারিতা নিয়ে আলোচনা করেন এবং সহজলভ্য দেশীয় উপাদান ব্যবহার করে কীভাবে প্রাথমিক চিকিৎসা করা যায়, এবং আমাদের আশেপাশেই থাকা প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে অনেক রোগের প্রাথমিক প্রতিকার সম্ভব সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
ড. সেন এর মতে ভবিষ্যতেও রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের আরও চিকিৎসা শিবির আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে প্রত্যন্ত এলাকার মানুষ সহজে ও স্বল্প খরচে চিকিৎসা সুবিধা পেতে পারেন।
ভারত যখন তার প্রাচীন জ্ঞান ও চিকিৎসা পদ্ধতিকে পুনরায় বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করার পথে এগোচ্ছে, তখন ড. দেবব্রত সেনের মতো মানুষের কাজ সেই প্রচেষ্টাকে নতুন মাত্রা দিচ্ছে। সুন্দরবনে তাঁর এই উদ্যোগ কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি তাঁর আজীবন মানবসেবার এক অবিচ্ছেদ্য অংশ। তাঁর হাত ধরে এই ঐতিহ্য শুধু সংরক্ষিতই নয়, আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে আরও বিকশিত হচ্ছে। তাঁর যোগ্য সন্তানরাও এই উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যেতে সক্রিয় ভূমিকা পালন করছেন—যা এই ঐতিহ্যের ধারাবাহিকতা এবং ভবিষ্যৎকে আরও সুদৃঢ় করছে।
[এই প্রতিবেদনটি IndiaDotCom Pvt Lt-এর কনজিউমার কানেক্টের একটি উদ্যোগ। জি ২৪ ঘণ্টা ডিজিটাল সম্পাদকীয় বিভাগ প্রতিবেদনের বক্তব্যের জন্য দায়বদ্ধ না।](Feed Source: zeenews.com)
