Amit Shah: ডিলিমিটেশন বিল ২০২৬ নিয়ে আলোচনার মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন জনগণনার কাজ শুরু হয়ে গিয়েছে৷ এবারও জাতিভিত্তিক জনগণনাই করা হবে, সংসদের কক্ষ থেকেই ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর৷
‘জনগণনার কাজ শুরু হয়ে গিয়েছে’! ডিলিমিটেশন বিল বিতর্কের মাঝেই সংসদ থেকে বড় ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
নয়াদিল্লি: বৃহস্পতিবার সংসদের বিশেষ অধিবেশনে ডিলিমিটেশন বিল ২০২৬ নিয়ে আলোচনার মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন জনগণনার কাজ শুরু হয়ে গিয়েছে৷ এবারও জাতিভিত্তিক জনগণনাই করা হবে, এদিন সংসদের কক্ষ থেকেই ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর৷
এদিন সংসদে জনগননার কেন হচ্ছে না, সেই নিয়ে প্রশ্ন তোলেন সমাজবাদি পার্টির নেতা অখিলেশ যাদব৷ সেই প্রশ্ন টেনেই ‘আমি সংসদের মাধ্যমে দেশের জনগনকে জানাতে চাই জনগণনার কাজ শুরু হয়ে গিয়েছে৷ উনি (অখিলেশ যাদব) বললেন আমরা জাতি জন গণনার আবেদন করব৷ জাতিভিত্তিক জন গণনা করার সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়েছে কেন্দ্র সরকার৷’’
প্রসঙ্গত, এদিন সংসদে উঠে এল “উত্তর-দক্ষিণ বিভাজন” বিতর্ক৷ এ প্রসঙ্গে অমিত শাহ দক্ষিণ ভারতের রাজ্যগুলির আশঙ্কা দূর করার চেষ্টা করেন। তিনি বলেন, এই প্রস্তাবিত ব্যবস্থা একটি “নো-লস” মডেলের উপর ভিত্তি করে তৈরি, যেখানে কোনও রাজ্যেরই লোকসভায় প্রতিনিধিত্ব কমবে না।
শাহ জানান, লোকসভার মোট আসন সংখ্যা বাড়িয়ে ৮৫০ করা হলে মহিলা সংরক্ষণ কার্যকর করার পাশাপাশি সব রাজ্যকেই অতিরিক্ত আসন দেওয়া সম্ভব হবে। এতে জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল দক্ষিণের রাজ্যগুলি কোনওভাবেই ক্ষতিগ্রস্ত হবে না।
তিনি উদাহরণ দিয়ে বলেন, প্রস্তাবিত অনুপাত অনুযায়ী তামিলনাড়ুর আসন সংখ্যা ৩৯ থেকে বেড়ে ৫৯ হতে পারে, যা মোট আসনের ৭.২৩ শতাংশ বজায় রাখবে। কর্ণাটকের আসন ২৮ থেকে বেড়ে ৪২ (৫.১৪ শতাংশ), অন্ধ্রপ্রদেশের ২৫ থেকে ৩৮ (৪.৬৫ শতাংশ) হতে পারে।
(Feed Source: news18.com)