Course After HS: উচ্চ মাধ্যমিকের পরে এই কোর্স করলেই চাকরি পাকা, ভাগ্য বদলে যাবে পড়ুয়াদের! রকেটের গতিতে দৌড়বে কেরিয়ার

Course After HS: উচ্চ মাধ্যমিকের পরে এই কোর্স করলেই চাকরি পাকা, ভাগ্য বদলে যাবে পড়ুয়াদের! রকেটের গতিতে দৌড়বে কেরিয়ার

Course After HS: উচ্চ মাধ্যমিকের পরে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত হয়ে অনেকেই নিজের কেরিয়ার তৈরি করতে চান। দুর্গাপুরে চালু হয়েছে ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি (DCCT) কোর্স। দুই বছরের এই ডিপ্লোমা কোর্সের সবথেকে আকর্ষণীয় দিক স্বল্প খরচ।

ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি (প্রতীকী ছবি)

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: উচ্চ মাধ্যমিকের পরে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত হয়ে অনেকেই নিজের কেরিয়ার তৈরি করতে চান। তবে অনেক সময় নম্বর অথবা আর্থিক সীমাবদ্ধতার কারণে সেটা সম্ভ হয়ে ওঠে না। কিন্তু সেই সমস্ত পড়ুয়াদের জন্য দুর্গাপুরে রয়েছে বড় সুযোগ। চিকিৎসা পরিষেবায় যুক্ত হতে চাওয়া ছাত্রছাত্রীদের সুযোগ দিচ্ছে দুর্গাপুরের এক নামী বেসরকারি হাসপাতাল।