১০ টাকা! এখনও ১০ টাকাই! তবু এই হাল? হাওড়া স্টেশনে এসে যা দেখলেন দুই তরুণী, চমকে যাবেন!

১০ টাকা! এখনও ১০ টাকাই! তবু এই হাল? হাওড়া স্টেশনে এসে যা দেখলেন দুই তরুণী, চমকে যাবেন!

পয়লা বৈশাখ মানেই নতুন বছর, নতুন শুরু, আর সঙ্গে আনন্দে ভরপুর একদিন। কিন্তু সেই আনন্দের মাঝেই হাওড়া স্টেশন ঘিরে উঠে এল এক গুরুত্বপূর্ণ বাস্তবতা—মাত্র ১০ টাকার প্ল্যাটফর্ম টিকিট থাকা সত্ত্বেও কেন এখনও নিয়ন্ত্রণে আসছে না অযথা ভিড়? এক দিনের ছোট্ট অভিজ্ঞতা যেন বড় প্রশ্ন তুলে দিল রেলব্যবস্থার শৃঙ্খলা ও সচেতনতা নিয়ে।

পয়লা বৈশাখের দিন হাওড়া স্টেশন মুখরিত ছিল ভিড় আর উৎসবের আবহে। সেই দিনই বন্ধু অর্পিতাকে (নাম পরিবর্তিত) রিসিভ করতে স্টেশনে পৌঁছয় (নাম পরিবর্তিত) সৃজনী। পরিকল্পনা ছিল, অর্পিতাকে নিয়ে বিভিন্ন গয়নার দোকানে হালখাতার নিমন্ত্রণ রক্ষা করা—দিনভর ঘোরা, খাওয়া-দাওয়া আর খানিকটা স্বাধীন সময় কাটানো।