Viral Video: অভিযুক্ত ব্যক্তি হাতে পানীয়ের বোতল নিয়ে বারবার দম্পতিকে ব্যক্তিগত প্রশ্ন করতে থাকেন৷ এই পরিস্থিতিতেই এক মহিলা এগিয়ে এসে ওই ব্যক্তির মুখোমুখি হন। ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷
হাতে পানীয়…সংখ্যালঘু দম্পতিকে বারবার ধর্মীয় পরিচয় নিয়ে প্রশ্ন! এগিয়ে এলেন এক মহিলা, তারপর…ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়
নয়ডা: সংখ্যলঘু দম্পতিকে প্রকাশ্যে ধর্মীয় পরিচয় জানতে চাওয়া ঘিরে বাকবিতণ্ডা৷ নয়ডার গৌর সিটি ২-এর ঘটনাকে কেন্দ্র করে ছড়াল উত্তেজনা৷ অভিযোগ, এক ব্যক্তি প্রকাশ্যে বারবার ওই দম্পতিকে প্রশ্ন করতে থাকেন৷ অভিযুক্ত ব্যক্তি হাতে পানীয়ের বোতল নিয়ে বারবার দম্পতিকে ব্যক্তিগত প্রশ্ন করতে থাকেন৷ এই পরিস্থিতিতেই এক মহিলা এগিয়ে এসে ওই ব্যক্তির মুখোমুখি হন। ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷
ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থলে ধীরে ধীরে বহু আবাসিক জড়ো হচ্ছেন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। উপস্থিত অনেকেই পরে ওই দম্পতির সমর্থনে দাঁড়ান। ওই মহিলা পুরো ঘটনাটি রেকর্ড করতে থাকেন এবং ব্যক্তির আচরণ নিয়ে তাঁকে প্রশ্ন করেন।
যখন ওই ব্যক্তি বলেন যে তাঁর কোনও সমস্যা নেই, তখনই মহিলা জবাব দেন, “তাহলে আপনার প্রশ্ন করার অধিকার নেই।” তিনি আশপাশের অন্যদের দেখিয়ে বলেন, “ওদের তো আপনি কিছু জিজ্ঞাসা করছেন না?” একই সময়ে ক্যামেরার পেছন থেকে আরেকটি কণ্ঠ শোনা যায়, যেখানে প্রশ্ন তোলা হয়—যদি পোশাক নিয়ে কোনও আপত্তি না থাকে, তবে কেন ওই ব্যক্তি জানতে চাইছেন মহিলাটি বিবাহিত কি না, তাঁরা বন্ধু নাকি ভাইবোন।
এই মন্তব্যে আশপাশের লোকজন আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। পেছন থেকে একাধিক কণ্ঠ শোনা যায় এবং কয়েকজন আবাসিক দম্পতির পাশে এসে দাঁড়ান। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সরব বহু মানুষ৷ ওই মহিলার সাহসীকতার প্রশংসাও করেছেন প্রচুর জন৷ একজন ব্যবহারকারী লেখেন, “নয়ডা বা গাজিয়াবাদের মতো জায়গাগুলো দেশের সবচেয়ে বৈষম্যমূলক শহুরে অঞ্চলের মধ্যে পড়ে।’’ ধর্মীয় ভেদাভেদ নিয়ে সরব বেশিরভাগজন৷
(Feed Source: news18.com)