IPL 2026 Massive Controversy: মোহময়ী লীলায়িতা দক্ষিণীকে আদর-আমন্ত্রণ, বিবাহিত IPL চ্যাম্পিয়নের নায়িকা অভিসার? বিরাট ঝড়ে প্রাক্তন KKR নায়ক

IPL 2026 Massive Controversy: মোহময়ী লীলায়িতা দক্ষিণীকে আদর-আমন্ত্রণ, বিবাহিত IPL চ্যাম্পিয়নের নায়িকা অভিসার? বিরাট ঝড়ে প্রাক্তন KKR নায়ক

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৯তম আইপিএল (IPL 2026) চলছে রমরমিয়ে। দেখতে দেখতে ২৯টা ম্যাচও হয়ে গেল লিগে। আর সোশ্যাল মিডিয়ায় এমন এক জায়গা, যেখানে মানুষ দ্রুত সব কিছু লিংক-আপ করে ফেলেন। বিশেষত ক্রিকেট ফ্যানরা তো কিছুই ভোলেন না। এবার খবরের শিরোনামে ভেঙ্কটেশ আইয়ার ও প্রিয়াঙ্কা জাওয়ালকার (Venkatesh Iyer and Priyanka Jawalkar)! অতীতের কৃতকর্মই ভোগাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru, RCB) ৭ কোটির বাঁ-হাতি অলরাউন্ডারকে। মোহময়ী দক্ষিণী অভিনেত্রীর সঙ্গে তাঁর আদুরে-চ্যাট ফের খবরের শিরোনামে।

ভেঙ্কটেশ আইয়ার ও প্রিয়াঙ্কা জাওয়ালকার: ২০২২ সালের ঘটনা। কেকেআরের প্রাক্তন তারকা সেই বছর ১২ ম্যাচে মাত্র ১৮২ রান করেছিলেন। আর সেই বছরই তাঁকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। যা চার বছর পর আবারও এক আইপিএলে চর্চায়। ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কার ছবিতে ভেঙ্কি লিখেছিলেন ‘কিউট’। অভিনেত্রী রিপ্লাইতে লিখেছিলেন, ‘কে? তুমি?’! বাকিটা ইতিহাস। তাঁদের লুকিয়ে ডেটিং থেকে সম্পর্কে জড়ানোর বিভিন্ন মুচমুচে খবর ছড়িয়ে পড়তে থাকে। সেই সময় সোশ্যাল মিডিয়ায় কিছু ফ্যান পেজও ঘি-তে আগুন ঢেলেছিল। সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠলেও, বাস্তবে এই দু’জনের মধ্যে কোনও নিশ্চিত সম্পর্কের কথা প্রমাণিত হয়নি—এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। ভেঙ্কটেশ বা প্রিয়াঙ্কা, কেউ এই নিয়ে কথা বলেননি। আসলে বিনোদন এবং ক্রিকেটের মিশেল ভারতে বরাবরই দারুণ ঝড় তুলেছে। ভেঙ্কটেশ-প্রিয়াঙ্কার ক্ষেত্রেও তেমনই ঘটে। তারকা সংস্কৃতি, আইপিএল-কেন্দ্রিক প্রবণতা এবং ডিজিটাল সম্পৃক্ততা কীভাবে জনমানস ও অনলাইন গুজবের চক্রকে রূপ দেয়, তার প্রকৃত উদাহরণ ভেঙ্কটেশ-প্রিয়াঙ্কা

ভেঙ্কটেশ আইয়ার ও শ্রুতি রঘুনাথন: ভেঙ্কটেশ এখন বিবাহিত। ২০২৩ সালের ভেম্বরে বাগদান সেরেছিলেন ভেঙ্কটেশ ও তাঁর স্ত্রী শ্রুতি রঘুনাথন। ২০২৪ সালে কেকেআর আইপিএল জেতার পর ভেঙ্কটেশ সাতপাকে বাঁধা পড়েন। শ্রুতি বর্তমানে বেঙ্গালুরুর একটি স্বনামধন্য সংস্থা লাইফস্টাইল ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডে কর্মরত। সেখানে তিনি মার্চেন্ডাইজ প্ল্যানার হিসেবে দায়িত্ব পালন করছেন, যেখানে পণ্যের পরিকল্পনা, বাজারের চাহিদা বিশ্লেষণ এবং ব্যবসায়িক কৌশল নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত। শিক্ষাজীবনে শ্রুতি পিএসজি কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্স থেকে বিকম ডিগ্রি অর্জন করেন। এরপর ফ্যাশন জগতের প্রতি আগ্রহকে পেশাগত রূপ দিতে তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি) থেকে ফ্যাশন ম্যানেজমেন্টে মাস্টার্স সম্পন্ন করেন। তাঁর এই শিক্ষাগত ভিত্তি ও পেশাগত দক্ষতার সমন্বয় তাঁকে কর্পোরেট ফ্যাশন সেক্টরে একটি শক্ত অবস্থান তৈরি করতে সাহায্য করেছে।

কেকেআর ২৩.৭৫ কোটি টাকায় আইয়ারকে রেখে দিয়েছিল ২০২৫ সালে। কিন্তু সেই বছর ভেঙ্কটেশ কেকেআরের হয়ে ১১ ম্যাচে আইয়ার মাত্র ১৪২ রান করেছিলেন ১৩৯-এর স্ট্রাইক রেটে। সেই মরসুমে মাত্র এক ওভারই বল করেছিলেন। কেকেআর তাঁকে ছেড়েই দেয়। এরপর কেকেআর আইয়ারের জন্য নিলামে দর হাঁকিয়েছিল এবং ৬.৮০ কোটি টাকায় না আসা পর্যন্ত আরসিবি-র সঙ্গে  দ্বিমুখী লড়াই চালিয়েছিল। তবে, তারা ৭ কোটি টাকার বেশি খরচ না করারই সিদ্ধান্ত নিয়েছিল। কারণ নিলামের শুরুতেই তারা রেকর্ড ২৫.২০ কোটি টাকায় ক্যামেরন গ্রিনকে দলে নিয়ে ইতিমধ্যেই বড় অঙ্কের বিনিয়োগ করে ফেলেছিল। ৭০.৫২ শতাংশ কম বেতনেই ভেঙ্কটেশ আইপিএল খেলছেন। যদিও এই মরসুমে এক ম্যাচেই খেলেছেন তিনি।

(Feed Source: zeenews.com)