
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অফিসের ভেতরেই শ্লীলতাহানি (sexual harassment)! নাসিকে টিসিএস (Nashik TCS Conversion Case) ম্যানেজারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এক মহিলা কর্মীর। দেশের অন্যতম বৃহৎ তথ্যপ্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)-এর নাসিক শাখায় বহুদিন থেকেই চাঞ্চল্যকর সব অভিযোগ শোনা যাচ্ছিল। এবার আর এক চাঞ্চল্যকর শ্লীলতাহানির ঘটনা সামনে এসেছে।
যৌনতা, ধর্ম
এক মহিলা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাঁর সিনিয়র ম্যানেজারের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ এনেছেন। শারীরিক লাঞ্ছনা এবং অশোভন আচরণের অভিযোগ এনে পুলিসের দ্বারস্থ হয়েছেন তিনি। তিনি সদ্যবিবাহিতা ছিলেন। বস তাঁর সামনে নাকি নানা রকম অশোভন উক্তি করতেন। হিন্দু দেবদেবী নিয়েও নানা কুমন্তব্য করতেন।
উরুতে হাত
পুলিসের কাছে দেওয়া বয়ানে ওই তরুণী জানিয়েছেন, অভিযুক্ত ম্যানেজার কাজের বাহানায় তাঁকে প্রায়ই নিজের কেবিনে ডেকে পাঠাতেন। অভিযোগ, গত কয়েক মাস ধরে ওই কর্মকর্তা তরুণীর শরীরের বিভিন্ন অংশ আপত্তিকরভাবে স্পর্শ করতেন এবং তাঁর উরুর উপর হাত রাখতেন। বাধা দিলে কর্মক্ষেত্রে সমস্যা সৃষ্টি করার হুমকিও দিতেন বলে অভিযোগ।
পুলিসের পদক্ষেপ
নির্যাতিতা ওই নারী গত সপ্তাহে নাসিকের অম্বাদ থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিস ভারতীয় দণ্ডবিধির (IPC) সংশ্লিষ্ট ধারায় শ্লীলতাহানি ও অপরাধমূলক হুমকির মামলা রুজু করেছে। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, অফিসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং সংস্থার অভ্যন্তরীণ অভিযোগ কমিটি (ICC)-র সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।
সংস্থার প্রতিক্রিয়া
টিসিএস কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা মহিলা নিরাপত্তা ও কর্মক্ষেত্রে শিষ্টাচারের বিষয়ে জিরো টলারেন্স নীতি মেনে চলেন। অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত কর্মকর্তাকে প্রাথমিক তদন্তের ভিত্তিতে ছুটিতে পাঠানো হয়েছে এবং অভ্যন্তরীণভাবে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
প্রেক্ষিত
মাত্র কদিন আগে দেশময় খবর হওয়া নাসিক TCS-এ যৌন হেনস্থা ও জোরপূর্বক ধর্মান্তরণের ঘটনায় ভয়ংকর উত্তেজনা ছডিয়েছে দেশ জুড়ে। এর মধ্যে বিস্ফোরক অভিযোগ অভিযুক্তের স্ত্রীর। যৌন হেনস্থা ও জোরপূর্বক ধর্মান্তরণের ঘটনায় ধৃত নাসিক TCS-এর ওই কর্মীর স্ত্রীর বিস্ফোরক দাবি, পুরো ঘটনাটা আসলে প্রেমে প্রত্যাখ্যানের ফল। তিক্ত ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যাওয়ার ফলস্বরূপ এই গোটা ঘটনা।
(Feed Source: zeenews.com)
