Shreyas Iyer : সূর্যকুমারকে ক্যাপ্টেন্সি থেকে সরাবে বোর্ড! নতুন ক্যাপ্টেন পাচ্ছে টিম ইন্ডিয়া! আইপিএল শেষ হলেই বড়সড় ঘোষণা

Shreyas Iyer : সূর্যকুমারকে ক্যাপ্টেন্সি থেকে সরাবে বোর্ড! নতুন ক্যাপ্টেন পাচ্ছে টিম ইন্ডিয়া! আইপিএল শেষ হলেই বড়সড় ঘোষণা

Shreyas Iyer : ভারতীয় টি-২০ দলের নতুন ক্যাপ্টেন হতে পারেন শ্রেয়স আইয়ার। সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিতে পারে বিসিসিআই।

২০২২ সালে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) তিনি যোগ দেন৷ তাঁর যোগদানের  চূড়ান্ত ফলাফল এনে দেন তিনি দলকে৷ ২০২৪ সালে আইপিএল খেতাব জেতে কেকেআর৷  এই খেতাব জয় চাপের মুখেও সাফল্য এনে দিতে সক্ষম একজন অধিনায়ক হিসেবে তাঁকে এগিয়ে নিয়ে যায়৷ তার পর সেই কেকেআরের সঙ্গে তাঁর বিচ্ছেদ। তিনি এর পর পঞ্জাব কিংসের ক্যাপ্টেন। আর এই দলের অধিনায়ক হিসেবে এখনও এবারের আইপিএলে একটিও ম্যাচ হারেনি পঞ্জাব। ফলে শ্রেয়স আইয়ার যে বোর্ড কর্তাদের নজরে পড়বেন, তা কাম্য ছিল।

পঞ্জাবের হয়ে যেভাবে এবারের আইপিএলে ব্যাটিং করছেন শ্রেয়স ও একইসঙ্গে যেভাবে তিনি অধিনায়কত্ব করছেন, তাতে বিসিসিআইয়ের মনে হয়েছে, এই মুহূর্তে শ্রেয়সই ভারতের টি-২০ দলের ক্যাপ্টেন হওয়ার জন্য সবচেয়ে বেশি দাবিদার। যদিও সূর্যকুমারের নেতৃত্বে ভারত টি-২০ বিশ্বকাপ জিতেছে। তবুও এই আইপিএলে চার নম্বরে নেমে শ্রেয়স যেভাবে দলকে টানছেন, তাতে তিনি ছাড়া বিসিসিআইয়ের কাছে ক্যাপ্টেন হওয়ার যোগ্য দাবিদার এই মুহূর্তে আর কেউ নেই।

আইপিএলের পয়েন্ট তালিকায় সকলের উপরে পঞ্জাব। উল্টোদিকে সূর্যকুমার দীর্ঘদিন ধরে ফর্মে নেই। ফলে তাঁর বদলে বোর্ড শ্রেয়সকে ভারতীয় টি-২০ দলের ক্যাপ্টেন হিসেবে ভাবতে পারে বলে খবর। তবে সূর্যকে না সরালেও বোর্ড শ্রেয়সকে ক্যাপ্টেন হিসেবে ভাবতে পারে।

চলতি বছর সেপ্টেম্বর-অক্টোবর মাসে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার সিরিজ। পাঁচটি টি-টোয়েন্টির সিরিজ। একই সময়ে এশিয়ান গেমস। সেখানেও ক্রিকেট আছে। ফলে দু’টি আলাদা ভারতীয় দলকে খেলতে দেখা যাবে। এর পর ২০২৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওই বছরই অলিম্পিক্স। অলিম্পিক্সেও ক্রিকেট রয়েছে। ফলে বোর্ড চাইছে, অন্তত ৩০-৩৫ জন ক্রিকেটারকে তৈরি রাখতে। যাতে দুটি দল করে খেলানো যেতে পারে। সেক্ষেত্রে একটি দলের ক্যাপ্টেন হতে পারেন শ্রেয়স।

অঙ্গকৃশ রঘুবংশী, অনুকূল রায় ও কার্তিক ত্যাগী এবার বোর্ড কর্তাদের নজরে আছেন। কেকেআর লাগাতর হারলেও তাঁরা ভাল পারফর্ম করেছেন। ইপিএলের পর আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ ভারতের। সেখানে তাঁদের সুযোগ দেওয়া হয় কি না সেটাই এখন দেখার।

(Feed Source: news18.com)