
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পয়মন্ত আইপিএল (IPL 2026) খেলতে নেমে দারুণ ছন্দেই বিরাট কোহলি (Virat Kohli)। তবে সম্প্রতি তাল কেটেছে তাঁর ‘চেনা’ চমকে! এক বেফালতু বিতর্কে জড়িয়েছেন বিরাট! ইনস্টাগ্রামের ‘লাইক বাটন’টিই যেন তাঁর জীবনে সেই ফোর্থ স্টাম্পের বল হয়ে গিয়েছে, যাতে খোঁচা দিয়েই বারবার উইকেট দিয়ে আসছেন কিং কোহলি!
বিরাট-লিজল্যাজ: ব্যাটিং মায়েস্ত্রো জার্মান নেটপ্রভাবী লিজল্যাজের বোল্ড ছবিতেই লাইক দিয়ে ফেলেছিলেন! (Virat Kohli-LizLaz) সেই ছবিতে লিজল্যাজকে পাউডার ব্লু রঙের ব্যাকলেস হল্টার মিনি ড্রেসেই দেখা গিয়েছে। একই পোশাকে ৫ ভঙ্গিতে পোজ দিয়েছেন ওই সুন্দরী। এই ছবিতে বিরাট লাইক দিতেই নেটপাড়ায় শুরু হয় বিতর্কের ঝড়। তবে এটি আদৌ ইচ্ছাকৃত ছিল, নাকি ভুলবশত লাইক হয়ে গিয়েছিল, কিংবা অ্যালগরিদমের কোনও গ্লিচ—তা কিন্তু এখনও স্পষ্ট নয়। অতীতে অভিনেত্রী-নৃত্যশিল্পী অবনীত কৌরের ছবিতেও এভাবে লাইক দিয়ে ফেলেছিলেন! যাই হোক বিরাট লাইক থেকে আনলাইক করে দিয়েছিলেন। এবার কি বড়সড় ‘শুদ্ধিকরণ’ করলেন বিরাট?
বিরাট-অনুষ্কা আবার বৃন্দাবনে: অক্ষয় তৃতীয়ায় বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা নাকি বৃন্দাবনেই গিয়েছিলেন। বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের রাধা কেলিকুঞ্জ আশ্রমে বিরুষ্কার ভিডিয়ো ভাইরাল হয়েছে। আশ্রম চত্বরে কোহলির মুখ ঢাকা ছিল মাস্কে। পরনে ছিল ঢিলেঢালা কটন ফুল স্লিভ টি-শার্ট ও সাদা প্যান্ট। অনুষ্কার পরনে ছিল সাদা সালোয়ার-কামিজ। একাধিক ফ্যান পেজ বিরাটদের ভিডিয়ো শেয়ার করেছে। যদিও তার সত্য়তা জি ২৪ ঘণ্টা যাচাই করেনি। অতীতে একাধিকবার প্রেমানন্দজির আশ্রমে এসেছেন তাঁরা। অ্যাধাত্মিকতা বিরাট-অনুষ্কার মুক্তির পথ এখন। এভাবেই জীবন দেখেন দেশের হেভিওয়েট কাপল।
লিজল্যাজ কে? কোহলির লাইকে তাঁর প্রতিক্রিয়া: জেনিফার নামেও পরিচিত লিজল্যাজ । তিনি জার্মান-দক্ষিণ আফ্রিকান ট্রাভেল ভ্লগার ও গায়িকা। তাঁর গান ‘সামোসা সামোসা’ ভাইরাল হওয়ার পরই লিজল্যাজ এই দেশে জনপ্রিয় হয়েছেন। বিভিন্ন দেশের প্রকৃত সংস্কৃত তুলে ধরে ভ্লগ করার জন্যই তিনি পরিচিত। লিজল্যাজ বারবার ভারতের সংগীত ও সংস্কৃতির প্রতি নিজের ভালবাসার কথা জানিয়েছেন। লিজল্যাজ বলছেন, ‘সত্যি বলতে আমার বিরাটের জন্য কিছুটা খারাপই লেগেছে। বিরাট আমার ছবি লাইক করায় আমি ভীষণ খুশি হয়েছিলাম। কিন্তু এরপর যখন আনলাইক করে দেয়—তখন তার জন্য আমার একটু খারাপই লাগে। কারণ আমি তো বুঝেই উঠতে পারছিলাম না যে, কীভাবে পুরো বিষয়টি এত বড় একটি আলোচনার বিষয় হয়ে উঠল! মানুষের নজরেই বা এটি এল কীভাবে? আর তারা এটিকে খবরের শিরোনামই বা বানাল কীভাবে? সম্ভবত এমন কিছু ঘটানোর কোনও উদ্দেশ্যই ছিল না বিরাটের। তবুও, আমি কৃতজ্ঞ এবং তার কাছ থেকে পাওয়া এই সমর্থনের আমি কদর করি। বিরাটের লাইক করার বিষয়টি ছিল এক কথায় অবিশ্বাস্য! কারণ ঘুম থেকে উঠেই দেখি—সব খবরের শিরোনামে শুধুই আমি! ও যে কখন ছবিটা লাইক করেছিল, তা-ও আমি জানতাম না—খবরের মাধ্যমেই আমি বিষয়টি জানি। বিভিন্ন প্ল্যাটফর্মে আমাকে নিয়ে লেখা যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, সেগুলো খুঁজে বের করে অসংখ্য মানুষ আমাকে মেসেজ পাঠিয়েছিল। মানুষজন এই নিয়ে ভীষণই উচ্ছ্বসিত ছিল’। এই আলোচনার মাঝেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রতি নিজের সমর্থনের কথা জানিয়ে লিজল্যাজের একটি পুরোনো ভিডিও আবারও সামনে এসেছে। তিনি জানিয়েছেন যে, গতবছর আইপিএলে মৌসুমে তিনি বেঙ্গালুরুর ভক্তদের সঙ্গে একটি ম্যাচও দেখেছেন।
(Feed Source: zeenews.com)
