Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।

NEWZ 24 নিউজ ২৪

বাংলা নিউজ পোর্টাল A BANGLA NEWS PORTAL FOR 24×7
Menu
  • হোম
  • দেশ
  • বিদেশ
  • পড়শি-দেশ
  • খেলা
  • বিনোদন
  • অন্যান্য
  • চাকুরিবার্তা
  • কর্মশিক্ষা
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • লাইফস্টাইল
  • মুভি-টিভি
  • ভ্রমণ
  • ব্যবসা-অর্থনীতি
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য
  • পশ্চিমবঙ্গ
  • উত্তরপূর্ব
  • অ্যান্ড্রয়েড অ্যাপ
  • অন্য সাইট
    • ঈশানকোণ
    • প্রশাখা
    • বুকস্টোর
    • ফ্রী-টুলস
  • আর্কাইভ

পিএফ অ্যাকাউন্ট থেকেও হতে পারেন কোটিপতি! কীভাবে, জেনে নিন

| No Comments
পিএফ অ্যাকাউন্ট থেকেও হতে পারেন কোটিপতি! কীভাবে, জেনে নিন

#নয়াদিল্লি: সব সাধারণ মানুষই স্বপ্ন দেখেন কোটিপতি হওয়ার। এর জন্য কঠোর পরিশ্রম ও কৌশল উভয়ই অবলম্বন করেন সবাই। তবে এর পরও বেশিরভাগ মানুষ তাঁদের স্বপ্ন পূরণ করতে পারেন না। কিন্তু কেউ কি জানেন বেতন থেকে কেটে নেওয়া PF থেকেও কোটিপতি হওয়া সম্ভব? আজ জানব কীভাবে PF-এ সামান্য কিছু টাকা জমা করার ফলে একজন ব্যক্তি হতে পারেন কোটিপতি। প্রতি বছর EPF-এ ১.৫০ লক্ষ টাকা পর্যন্ত জমার উপর ট্যাক্স ছাড় পাওয়া যায়। এছাড়া ৫ বছরের বেশি মেয়াদের PF-এ মেয়াদপূর্তির সময়ও পাওয়া যায় ট্যাক্স ছাড়।

কীভাবে PF থেকে হওয়া যায় কোটিপতি?

যদি কোনও ব্যক্তি ২১ বছর বয়সে কাজ করা শুরু করেন এবং তাঁর মৌলিক মাসিক আয় ও DA ২৫০০০ টাকা হয় তাহলে অবসর নেওয়ার সময় পর্যন্ত সেই ব্যক্তির PF অ্যাকাউন্টে ১ কোটি টাকা জমা হয়ে যাবে। EPFO ​​নিয়ম অনুযায়ী, প্রত্যেক নিয়োগকর্তাকে বেতন এবং ডিএ-এর ১২ শতাংশ রাখতে হয় পিএফ-এ। একই শতাংশ টাকা প্রতি মাসে কেটে নেওয়া হয় কর্মচারীর বেতন থেকেও, যা অবসর গ্রহণের সময় তুলে নিতে হয় তাদের। নিয়োগকর্তার ১২ শতাংশের মধ্যে পেনশন ফান্ডে রাখা হয় ৮.৩৩ শতাংশ এবং EPFO-তে মাত্র ৩.৬৭ শতাংশ বিনিয়োগ করা হয়। সরকার ২০২২-২৩ অর্থবছরের জন্য PF-এর বার্ষিক সুদের হার নির্ধারণ করেছে ৮.১ শতাংশ। যদি কোনও ব্যক্তি একই সুদের হার পেতে থাকেন এবং অবসর নেওয়া পর্যন্ত সেই ব্যক্তি PF-এর টাকা না তোলেন, তবে অবসর নেওয়ার সময় তাঁর অ্যাকাউন্টে জমা হবে ১ কোটি টাকা।বেতন বাড়লে কত বাড়বে ফান্ড?

যদি কোনও ব্যক্তি ২১ থেকে ৬০ বছর বয়স পর্যন্ত PF ফান্ডে বিনিয়োগ করেন এবং বার্ষিক সুদ ৮.১ শতাংশ হয়, তবে ৩৯ বছর পর সেই ব্যক্তির PF অ্যাকাউন্টে ১.৩৫ কোটি টাকা জমা হবে। যদি প্রতি বছর বেতন ৫ শতাংশ করে বৃদ্ধি পায়, তবে ৮.১ শতাংশ বার্ষিক সুদে PF অ্যাকাউন্টে জমা হবে ২.৫৪ কোটি টাকা। বেতন বার্ষিক ১০ শতাংশ বৃদ্ধি পেলে এটি বেড়ে হবে ৬ কোটি টাকা৷ তবে বার্ষিক সুদের হারে পরিবর্তন হলে টাকার হিসেবেও পরিবর্তন হবে। এছাড়া, এই লক্ষ্যে পৌঁছানোর জন্য অবসর নেওয়ার আগে কোনও টাকা তোলা যাবে না।

Published by:Swaralipi Dasgupta

(Source: news18.com)

ব্যবসা-অর্থনীতি
, Economy, how to save money, Know about PF, PF account tips, Provident Fund, Provident Fund: EPFO, Salary, tips to save money

Post navigation

← কেন্দ্রীয় বিদ্যালয়ের আইআইটি ভুবনেশ্বরে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ!
পুরনো এক মানব পাচার মামলায় ধৃত পাঞ্জাবী গায়ক দলের মেহেন্দি, জেলে থাকবেন ২ বছর →

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

  • অন্যান্য
  • উত্তরপূর্ব
  • কর্মশিক্ষা
  • খেলা
  • চাকুরিবার্তা
  • দেশ
  • পড়শি-দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • বিদেশ
  • বিনোদন
  • ব্যবসা-অর্থনীতি
  • ভ্রমণ
  • মুভি-টিভি
  • লাইফস্টাইল
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য

Quick Links

  • Home
  • About us
  • Contact us
  • Privacy Policy
  • আর্কাইভ

Recent Gategories

  • অন্যান্য
  • উত্তরপূর্ব
  • কর্মশিক্ষা
  • খেলা
  • চাকুরিবার্তা
  • দেশ
  • পড়শি-দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • বিদেশ
  • বিনোদন
  • ব্যবসা-অর্থনীতি
  • ভ্রমণ
  • মুভি-টিভি
  • লাইফস্টাইল
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য

Contact Info

Abhoynagar, Agartala,

Tripura (India), PIN-799005

Phone:+916033029659

E-mail:info@newz24.in

Website:https://newz24.in

Get In Touch

© 2024 NEWZ24.IN. All Rights Reserved
Design by Sadananda