জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিরাট বিতর্ক জড়িয়ে পড়লেন কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খারগে। খাদ প্রধানমন্ত্রীকে ‘সন্ত্রাসবাদী’ বলে রাজনৈতিক তুফান তুলে দিলেন বরিষ্ঠ কংগ্রেস নেতা। এনিয়ে তালপাড় শুরু হতেই তাঁর বক্তব্যের ব্যখ্যা দিয়ে খারগে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা দেশের বিরোধীদের হুমকি দিচ্ছেন এবং মানুষকে আতঙ্কিত করে রেখেছেন।
কী বলেছিলেন খারগে? আগামী ২৩ এপ্রিল বিধানসভা ভোট হচ্ছে তামিলনাড়ুতে। তার আগে চেন্নাইয়ে এক সাংবাদিক সম্মেলনে খারগে বলেন, AIADMK কীভাবে মোদীর সঙ্গে যোগ দিতে পারে? উনি একজন সন্ত্রাসী। তিনি সাম্যে বিশ্বাস করেন না। তাঁর দলও সাম্য ও ন্যায়ে বিশ্বাস করে না। এই লোকেরা তাদের সঙ্গে যোগ দিচ্ছে। এর অর্থ হল তারা গণতন্ত্রকে দুর্বল করছে।
#WATCH | Chennai, Tamil Nadu | Congress President Mallikarjun Kharge says, “How these AIADMK people, who themselves put the photo of Annadurai, how can they join Modi? He is a terrorist. His party won’t believe in equality and justice. These people are joining with them; it means… pic.twitter.com/znLvE7hutP
— ANI (@ANI) April 21, 2026
প্রধানমন্ত্রী মোদির প্রতি তাঁর ‘সন্ত্রাসী’ মন্তব্যের ব্যাখ্যা চাইলে খাড়গে অভিযোগ করেন যে, প্রধানমন্ত্রী মোদি বিরোধীদের “সন্ত্রস্ত” (ভীত) করে রাখেন। তাঁর দাবি, কেন্দ্রীয় সংস্থাগুলো বিজেপির সঙ্গে যোগসাজশ করে কাজ করছে। আমি পরিষ্কার করে বলতে চাই যে প্রধানমন্ত্রী মোদি সব সময় (আমাদের) হুমকি দেন। আমি আপনাদের বলেছি যে আয়কর বিভাগ, ইডি (ED) এবং অন্যান্য প্রতিষ্ঠান তাঁর হাতে। আমি কখনো বলিনি যে তিনি একজন সন্ত্রাসী। তিনি (আমাদের) ‘সন্ত্রস্ত’ বা ভীত করে রাখছেন।”
খারগে বলেন, প্রধানমন্ত্রী মোদি একজন “মিথ্যাবাদী” এবং গত প্রায় ১২ বছর ধরে দেশের মানুষের জন্য তিনি কিছুই করেননি। মোদিজি বলেন, ‘আমার ৫৬ ইঞ্চি বুক’। মোদি একজন মিথ্যাবাদী। তিনি মনুস্মৃতি এবং চতুর্বর্ণ প্রথায় বিশ্বাস করেন। তিনি নারী-বিদ্বেষী এবং গরিব-বিরোধী। মোদিজিকে বিশ্বাস করবেন না। এই দেশের মানুষের জন্য তিনি কিছুই করেননি।”
তামিলনাড়ুর মানুষকে বিধানসভা নির্বাচনে কংগ্রেস-ডিএমকে (DMK) জোটকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে খাড়গে বলেন, এই জোট রাজ্যের অধিকার রক্ষা করেছে এবং সামাজিক ন্যায়বিচার, ধর্মনিরপেক্ষতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বিশ্বাসী। আমি আপনাদের সেই জোটের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি যারা কাজ করে দেখিয়েছে এবং তামিলনাড়ুর অধিকার রক্ষা করেছে। রাহুল গান্ধী এই সমস্ত আদর্শের প্রতিফলন। তিনি ন্যায়বিচার, সাম্য এবং ভ্রাতৃত্বের পক্ষে লড়ছেন।”
খারগের ওই মন্তব্য নিয়ে বিজেপির আইটি সেলের প্রধান এক্স হ্য়ান্ডেলে করা এক পোস্টে লিখেছেন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘সন্ত্রাসী’ বলে এবং এআইএডিএমকে (AIADMK) কেন তাঁর সঙ্গে হাত মেলাচ্ছে সেই প্রশ্ন তুলে আবারও নিজের নিচু মানসিকতার পরিচয় দিলেন। খাড়গে এই প্রথম জনসমক্ষে আলোচনার মানকে এতটা নিচে নামিয়ে আনলেন না… রাজনীতি যখন স্রেফ গালিগালাজে পর্যবসিত হয়, তখন তা শক্তি নয় বরং চরম হতাশা এবং নির্ভরযোগ্য কোনো বিকল্পের অভাবকেই ফুটিয়ে তোলে।
(Feed Source: zeenews.com)
