
IRS Officer’s Daughter Murdered:পুলিশের মতে, নিহত তরুণী একজন আইআরএস কর্মকর্তার কন্যা। পরিবারের সদস্যরা তাঁকে বাড়ির ভেতরে সন্দেহজনক পরিস্থিতিতে আবিষ্কার করার পর পুলিশকে খবর দেওয়া হয়।
নয়াদিল্লি: উচ্চপদস্থ আমলার মেয়েকে রহস্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া গেল দক্ষিণ পূর্ব দিল্লির অমর কলোনি এলাকার অভিজাত কৈলাস হিলস-এ। নিহত তরুণীর বাবা ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস (আইআরএস)-এর কর্তা। বুধবার তাঁর মেয়েকে নিথর অবস্থায় পাওয়া যায় নিজের বাড়িতেই। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে যৌন নির্যাতনের পর মোবাইল ফোনের কেবল চার্জার গলায় পেঁচিয়ে খুন করা হয়েছে ২২ বছর বয়সি ওই তরুণীকে। পুলিশ জানিয়েছে বুধবার সকালে ঘটনার সময় ওই তরুণী বাড়িতে একাই ছিলেন। তাঁর বাবা-মা প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন।
