জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পূর্বাভাস অনুযায়ীই ৩৬ ডিগ্রি অতিক্রম করল কলকাতার আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা। আজ, বুধবার এই মরশুমের এখনও পর্যন্ত উষ্ণতম দিন (Hottest Day of Season)। কলকাতায় ৩৬.৪ ডিগ্রি। সঙ্গে ৯৮ শতাংশ আপেক্ষিক আর্দ্রতা দিনভর চূড়ান্ত কষ্ট দিল শহরবাসীকে। আর এরই মধ্যে এল অন্য় এক তথ্য। হাতে এল বিশ্বের উষ্ণতম ২০ শহরের (World’s Hottest Cities) তালিকা। যার ১৯টিই ভারতে। আর একটি কোথায়? আর পশ্চিমবঙ্গের কী অবস্থা?
উষ্ণতম ২০
ভাগলপুর, তালচের, আসানসোলে ৪৪ ডিগ্রি সেলসিয়াস; এবং বেগুসরাই, মোতিহারি, মুঙ্গের, ভোজপুর, সিওয়ান, বেতিয়া, বালঙ্গির, দুর্গাপুর, পশ্চিম মেদিনীপুর, লুম্বিনী সাংস্কৃতিকী, বীরভূম, গোরখপুর, কুলটি, বাঁকুড়া, বারাণসী, রায়গঞ্জ, দালুরবন্দে ৪৩ ডিগ্রি সেলসিয়াস।
শীর্ষ তালিকায়
শীর্ষ তালিকায় থাকা উল্লেখযোগ্য শহরগুলি (২১-২২ এপ্রিল ২০২৬)-র তালিকার অধিকাংশ শহরই বিহার, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশের। এই শহরগুলির গড় তাপমাত্রা ৪৩° থেকে ৪৫° সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। অবিশ্বাস্য!
পশ্চিমবঙ্গে
মেদিনীপুর (৪৫° সেলসিয়াস), আসানসোল (৪৪° সেলসিয়াস), এছাড়াও তালিকার পরবর্তী কয়েক স্থানে পশ্চিমবঙ্গের একাধিক শহর রয়েছে।
বিহারে
ভাগলপুর (৪৪° সেলসিয়াস), মুঙ্গের, ভোজপুর, মোতিহারি, সিওয়ান এবং বেগুসরাই (৪৩° সেলসিয়াস)।
ওড়িশায়
তালচের (৪৪° সেলসিয়াস) এবং ভদ্রক।
উত্তরপ্রদেশে
এলাহাবাদ (৪৪.৪° সেলসিয়াস), প্রয়াগরাজ এবং বান্দা।
এছাড়া
ছত্তিশগড়ের বিলাসপুর ও মাসনগঞ্জ।
ভারতের বাইরে এই ২০টি শহরের তালিকায় রয়েছে একমাত্র নেপালের লুম্বিনী (৪১-৪৩° সেলসিয়াস)।
চরম দাবদাহের কারণ
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, বেশ কিছু বায়ুমণ্ডলীয় পরিবর্তনের ফলে এই চরম পরিস্থিতি তৈরি হয়েছে।
১. তীব্র সৌর বিকিরণ: এপ্রিল মাস প্রাক-বর্ষার সময় হওয়ায় আকাশ পরিষ্কার থাকে, ফলে সরাসরি সূর্যের তেজ ভূপৃষ্ঠকে দ্রুত উত্তপ্ত করে।
২. হিমালয়ের বরফ হ্রাস: ইউরেশিয়া এবং হিমালয় অঞ্চলে শীতকালীন বরফের চাদর কম থাকায় সূর্যের আলো প্রতিফলিত হয়ে ফিরে যেতে পারছে না, যা তাপমাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে।
৩. শুষ্ক বায়ু: উত্তর-পশ্চিম দিক থেকে আসা শুষ্ক এবং তপ্ত হাওয়া (লু) মেঘ তৈরি হতে বাধা দিচ্ছে, ফলে বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে।
৪. সমুদ্রের তাপমাত্রার পরিবর্তন: প্রশান্ত মহাসাগরের তাপমাত্রার পরিবর্তন এবং ‘এনসো-নিউট্রাল’ (ENSO-neutral) পরিস্থিতির কারণে স্বাভাবিক শীতল হাওয়া বাধা পাচ্ছে।
আগামী দিনের সতর্কতা
ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD) জানিয়েছে, ২২ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত উত্তর, মধ্য এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে তাপপ্রবাহ বজায় থাকবে। বিশেষ করে পশ্চিমবঙ্গ, বিহার এবং ওড়িশায় চরম গরম ও আর্দ্র আবহাওয়ার জন্য সতর্কতা জারি করা হয়েছে। দিল্লিসহ উত্তর ভারতে আগামী কয়েক দিন তাপমাত্রা ৪৪° সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে।
(Feed Source: zeenews.com)
