LSG vs RR: ঘরের মাঠে লজ্জার হার লখনউ সুপার জায়ান্টসের। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৬০ রানও তাড়া করতে পারল না ঋষভ পন্থের দল। মিচেল মার্শ ছাড়া রান পেলেন না লখনউয়ের কোনও ব্যাটার।
রাজস্থান রয়্যালস
ঘরের মাঠে লজ্জার হার লখনউ সুপার জায়ান্টসের। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৬০ রানও তাড়া করতে পারল না ঋষভ পন্থের দল। মিচেল মার্শ ছাড়া রান পেলেন না লখনউয়ের কোনও ব্যাটার। রাজস্থানের বোলিং অ্যাটাকের সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ে এলএসজির ব্যাটিং। মাত্র ১১৯ রানে বান্ডিল হয়ে যায় গোটা দল। প্রতিযোগিতায় টানা ৪টি ম্যাচ হারল সঞ্জীব গোয়েঙ্কার দল। অপরদিকে, পরপর ২টি ম্যাচ হারের পর জয়ে ফিরল রিয়ান পরাগরা।
ঘরের মাঠে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় লখনউ সুপার জায়ান্টস। একানার স্লো উইকেটে রাজস্থানের ব্যাটিংও এদিন খুব একটা সাকসেস পায়নি। রবীন্দ্র জাদেজা ৪৩ রানের ইনিংস না খেললে সম্মানজনক লড়াই করার মত স্কোরও হত না রাজস্থান। এছাড়া কোনও রাজস্থান ব্যাটার এদিন ২৫ রানের গণ্ডি পার করতে পারেনি। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান করে রাজস্থান রয়্যালস। মহম্মদ শামি, মহসিন খান, প্রিন্স যাদবরা সকলে দুটি করে উইকেট নেন।
উইকেট স্লো হলেও ঘরের মাঠে ১৬০ রান তাড়া করতে গিয়ে এমন ল্যাজেগোবরে অবস্থা হবে লখনউয়ের তা বোঝা যায়নি। ইনিংসের শুরু থেকে একদিক দিয়ে মিচেল মার্শ দাঁড়িয়ে থাকলেও, অপরদিক থেকে লাগাতার উইকেট হারাতে থাকে এলএসজি। কোনও বড় পার্টনারশিপ গড়ে ওঠেনি ইনিংসে। মিচেল মার্শ ৫৫ রানের ইনিংস না খেললেও আরও লজ্জাজনক স্কোরের সাক্ষী থাকতে হত এলএসজিকে। ১৮ ওভারে ১১৯ রানে অলআউট হয়ে যায় লখনউ। ৪০ রানে ম্যাচ জেতে রাজস্থান। জোফ্রা আর্চার সর্বোচ্চ ৩টি উইকেট নেন।
এই জয়ের ফলে ৭ ম্যাচে ৫ জয় ১০ পয়েন্ট নিয়ে ফের লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল রাজস্থান রয়্যালস। ৬ ম্যাচে অপরাজিত থেকে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে পঞ্জাব। আর লজ্জাপ হারেক ফলে ৯ নম্বরে নেমে এল সঞ্জীব গোয়েঙ্কার দল।
(Feed Source: news18.com)