Fairy Khel: ঐন্দ্রিলা বসু জানান, ‘ফেয়ারি খেল’ নামটার মধ্যেই একটা ম্যাজিক আছে। গল্পে পাঁচজন চরিত্র—যারা ঘটনাচক্রে একে অপরের সঙ্গে জড়িয়ে পড়ে। তাদের জীবনে এমন কিছু পরিবর্তন আসে, যার ফলে অনেক অমীমাংসিত বিষয়ের সমাধান হয়ে যায়—এই নিয়েই আমাদের গল্প।
শ্যামৌপ্তি-ঐশ্বর্য-ঐন্দ্রিলার ‘ফেয়ারি খেল’
কলকাতা: বর্তমান ডিজিটাল যুগে নতুন ফরম্যাটে গল্প বলার প্রবণতা ক্রমশ বাড়ছে। সেই ধারাকেই আরও এক ধাপ এগিয়ে নিয়ে এল নতুন ভার্টিক্যাল ড্রামা সিরিজ ‘ফেয়ারি খেল’। Soul Scenes প্রোডাকশনের এই সিরিজটি পরিচালনা করেছেন দীপঙ্কর দে। সিরিজে অভিনয় করেছেন শ্যামৌপ্তি, ঐন্দ্রিলা বসু ও ঐশ্বর্য, সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ঋষভ চক্রবর্তী ও সৌভিক বন্দ্যোপাধ্যায়।
এই সিরিজের মূল ভাবনা প্রসঙ্গে ঐন্দ্রিলা বসু জানান, ‘ফেয়ারি খেল’ নামটার মধ্যেই একটা ম্যাজিক আছে। গল্পে পাঁচজন চরিত্র—যারা ঘটনাচক্রে একে অপরের সঙ্গে জড়িয়ে পড়ে। তাদের জীবনে এমন কিছু পরিবর্তন আসে, যার ফলে অনেক অমীমাংসিত বিষয়ের সমাধান হয়ে যায়—এই নিয়েই আমাদের গল্প। ঝগড়া, ভালবাসা, খুনসুটি, বিচ্ছেদ—সবকিছুর সঙ্গে অল্প ম্যাজিক মিশিয়ে তৈরি হয়েছে এই সিরিজ।’
ঐশ্বর্য জানান,‘ফেয়ারি খেল’ আমার কাছে দারুণ একটা অভিজ্ঞতা। বন্ধুদের সঙ্গে কাজ করলে একটা আলাদা পজিটিভিটি থাকে, আর এই প্রজেক্টে সেটা পুরোপুরি ছিল। প্রথমে একটু দ্বিধা ছিল, কিন্তু ঐন্দ্রিলার ভাবনা ও সাহস আমাদের সেই দ্বিধা কাটিয়ে উঠতে সাহায্য করেছে। গল্পটা শোনার পর থেকেই আমার মনে হয়েছিল—এই কাজটা করতেই হবে। অনেক বাধা পেরিয়ে আমরা কাজটা শেষ করেছি, এবার বাকিটা দর্শকদের হাতে।’
উল্লেখযোগ্যভাবে, এই সিরিজে ঋষভ চক্রবর্তী ও সৌভিক বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, যা গল্পকে আরও সমৃদ্ধ করেছে।
বন্ধুত্ব, সম্পর্ক, আবেগ এবং এক চিমটি ম্যাজিক—সব মিলিয়ে ‘ফেয়ারি খেল’ দর্শকদের জন্য নিয়ে আসছে এক নতুন অভিজ্ঞতা। নির্মাতাদের আশা, এই ভার্টিক্যাল ড্রামা সিরিজটি দর্শকদের মন ছুঁয়ে যাবে এবং ডিজিটাল কনটেন্টে এক নতুন দিশা দেখাবে।
(Feed Source: news18.com)