Delhi Kolkata flight fare surge: SIR-র গুঁতোয় ভোট দিতে মরিয়া ‘এলিট’ প্রবাসীরাও: দিল্লি-কলকাতা বিমানভাড়া পৌঁছল ৩২ হাজারে

Delhi Kolkata flight fare surge: SIR-র গুঁতোয় ভোট দিতে মরিয়া ‘এলিট’ প্রবাসীরাও: দিল্লি-কলকাতা বিমানভাড়া পৌঁছল ৩২ হাজারে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একুশে বিধানসভা নির্বাচনে হয়তো ভোট দেননি। ষোলোতেও হয়তো নয়। কিন্তু ছাব্বিশে ব্যাপারটা আলাদা। সৌজন্য়ে SIR।  এবার ভোট দিতে যাকে বলে একেবারে মরিয়া এলিট’ প্রবাসীরাও! পরিস্থিতি এমনই যে, দিল্লি-কলকাতা বিমানের ভাড়া পৌঁছে গেল ৩২ হাজার টাকায়। এমনি সময়ে যা সাধারণত সাড়ে সাত হাজারে বেশি থাকে না।

ছাব্বিশে ভোটের আগে বাংলায় SIR। খসড়া তালিকায় বাদ পড়েছিল প্রায় ৫৮ লক্ষ নাম। চূড়ান্ত তালিকায় বেরেনোর পরেও ‘বিবেচনাধীন’ ৬০ লক্ষ।  যাঁদের ‘বিবেচনাধীন’ তালিকায় ছিল, তাঁদের অনেকের নামই আবার সাপ্লিমেন্টারি তালিকায় ‘ডিলিটেড’!  এবার ভোট না দিলে তালিকায় নাম থাকবে? আতঙ্কে প্রবাসী বাঙালিরাও।

রাজধানী দিল্লিতে বাঙালির সংখ্যা নেহাত কম। যাঁরা কলকাতায় বাসিন্দা তাদের ভোট দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল। আবার অনেকের ভোট আবার প্রথম দফাতেই। মানে আগামীকাল ২৩ এপ্রিল। শুধুমাত্র ভোট দিতেই বাড়়ি ফিরছেন তাঁরা। বিমানে যাওয়া-আসা টিকিট বুক করছেন। ফলে টিকিটের ব্যাপক চাহিদা। ফলে একধাক্কায় প্লেনের ভাড়াও বেড়ে গিয়েছে অনেকটাই। বস্তুত, শেষ মুহূর্তে যদি কেউ বাড়ি ফিরতে চান, সেক্ষেত্রে বিমান যাত্রা রীতিমতো ব্যয়বহুল।

এদিকে ভোট দেওয়া জন্য ঘরে ফিরছেন দলের দলে পরিযায়ী শ্রমিক। বেশিরভাগ হয় কেরালা, নয়তো মহারাষ্ট্র। কিংবা দিল্লি বা কর্নাটকের কাজ করেন। ঘরমুখো পরিযায়ী শ্রমিকদের একটি বড় অংশেরই ধারনা, বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ না করলে নাগরিকত্বের প্রমাণ হিসেবে থাকা সরকারি নথিপত্র সংকটে পড়তে পারে।  হঠাত্‍ কাজ ছেড়ে চলে আসায় অনেকের মজুরিও কাটা যাচ্ছে। তবুও  ‘পরিচয়’ বাঁচানোর লড়াইয়ে আপসহীন পরিযায়ী শ্রমিকরা।

(Feed Source: zeenews.com)