Visva Bharati University: পিএইচডি শেষ করে চাকরি খুঁজছেন? বোলপুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় গবেষক খুঁজছে, কীভাবে আবেদন করবেন? জানুন বিস্তারিত

Visva Bharati University: পিএইচডি শেষ করে চাকরি খুঁজছেন? বোলপুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়  গবেষক খুঁজছে, কীভাবে আবেদন করবেন? জানুন বিস্তারিত

 

Visva Bharati University: ইতিহাসে বিষয়ে যে সমস্ত ব্যক্তির পিএইচডি করা রয়েছে, তাঁরা ওই পদে কাজের জন্য আবেদন করতে পারবেন। এর পাশাপাশি যাঁরা নৃতত্ত্ব কিংবা প্রাচীন ইতিহাসে উচ্চ শিক্ষা অর্জন করেছেন, তাঁরাও আবেদন করার সুযোগ পেতে পারেন। এই কয়েকটি বিষয়ে আপনার যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকলে আজই আবেদন করে ফেলুন, জেনে নিন বিস্তারিত

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, কালচার অ্যান্ড আর্কিয়োলজি বিভাগের একটি প্রকল্পে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। এই কাজের জন্য একজনকে প্রয়োজন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ (আইসিএসএসআর) অর্থপুষ্ট প্রকল্পে কাজ করতে হবে।ছবি ও তথ্য: সৌভিক রায়

তবে এবার প্রশ্ন কত টাকা বেতন বা পারিশ্রমিক দেওয়া হবে? এই বিষয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে প্রতি মাসের ২৬ হাজার ২৫০ টাকা পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে। নির্দিষ্ট একটি সময়ের চুক্তিতে তাঁর কাজ চলবে। সেই চুক্তি মেনে কাজ করতে হবে।

ইতিহাসে বিষয়ে যে সমস্ত ব্যক্তির পিএইচডি করা রয়েছে, তাঁরা ওই পদে কাজের জন্য আবেদন করতে পারবেন। এর পাশাপাশি যাঁরা নৃতত্ত্ব কিংবা প্রাচীন ইতিহাসে উচ্চ শিক্ষা অর্জন করেছেন, তাঁরাও আবেদন করার সুযোগ পেতে পারেন। এই ক্ষেত্রে প্রার্থীদের গবেষণামূলক প্রবন্ধ লেখার দক্ষতা এবং বিশেষ করে সংস্কৃত ভাষায় জ্ঞান থাকা অত্যন্ত প্রয়োজন।

এর পাশাপাশি, বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে ফিল্ড ভিজ়িট, তথ্যের বিশ্লেষণ সংক্রান্ত কাজও পূর্ব-অভিজ্ঞতা থাকা অত্যন্ত প্রয়োজনীয়। প্রার্থীদের ৮ মে-এর মধ্যে ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। তবে ওপরে যে সমস্ত বিষয়ে জানানো রয়েছে সেই সমস্ত বিষয়ে অভিজ্ঞতা থাকলেই তবেই আবেদন করুন।

আপনি যখন ইমেইল মারফত আবেদন করবেন সেই আবেদনের সময় জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতন প্রয়োজনীয় সমস্ত ধরনের নথি প্রয়োজন। সমস্ত ধরনের নথি ভালভাবে যাচাই করার পর, বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে।

(Feed Source: news18.com)