Iran on Hormuz Big News: হরমুজ আমাদের, এটা নিয়ে আমরা যা খুশি তাই করব, কারও চোখ রাঙানিকে তোয়াক্কা করি না!

Iran on Hormuz Big News: হরমুজ আমাদের, এটা নিয়ে আমরা যা খুশি তাই করব, কারও চোখ রাঙানিকে তোয়াক্কা করি না!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইরানের সঙ্গে আমেরিকা-ইসরায়েলের যুদ্ধে (Iran Israel US War)-র জেরে পৃথিবীতে নানা কিছু ঘটছে। এবার জানা গেল হরমুজ নিয়ে ইরানের চরম বক্তব্য। ইরানের (Iran) এক বরিষ্ঠ রাজনীতিক বলেছেন, তাঁরা কখনোই হরমুজ প্রণালির (Strait of Hormuz) নিয়ন্ত্রণ ছাড়বেন না। বিখ্যাত এক সংবাদমাধ্যমের প্রতিনিধির এক প্রশ্নের জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) প্রাক্তন কমান্ডার ইব্রাহিম আজিজি এই কথা বলেন।

হরমুজ আমাদের

তারা বলে, হরমুজ আমাদের মৌলিক অধিকার। এই পথ দিয়ে কী হবে সে সিদ্ধান্ত ইরানের, এই প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেওয়াও এরই অন্তর্ভুক্ত! আইনের মাধ্যমে এই অধিকার সংরক্ষিত হতে যাচ্ছে বলেও জানান এই ইরানি রাজনীতিক। ইব্রাহিম আজিজি বলেন, আমরা সংবিধানের ১১০ অনুচ্ছেদের ভিত্তিতে পার্লামেন্টে একটি বিল উত্থাপন করছি; যেখানে পরিবেশ, সামুদ্রিক নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তা অন্তর্ভুক্ত থাকবে এবং সশস্ত্র বাহিনী আইনটি বাস্তবায়িত করবে।

ঝুঁকি বাড়ছে

জ্বালানি পরিবহণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ হয়ে যাওয়ার কারণে বিশ্ব অর্থনীতিতে আগেই ধাক্কা লেগেছে। এর পর সেই ধাক্কা আরও বাড়বে। ফলে ঝুঁকি বাড়ছে। আর এত দিনে এটাও স্পষ্ট হয়ে গিয়েছে, একদিনের মধ্যে সমাধান হওয়ার মতো স্বল্পমেয়াদি কোনও সংকট এটি নয়।

হরমুজ-অস্ত্র

এই যুদ্ধ ইরানের হাতে আসলে নতুন এক অস্ত্র তুলে দিয়েছে। হরমুজ প্রণালি। আজিজিও হরমুজ প্রণালিকে শত্রু মোকাবিলায় আমাদের একটি সম্পদ বলে বর্ণনা করেছেন। আর এই যুদ্ধে ইরান হরমুজ প্রণালিকে আগাগোড়া অত্যন্ত কার্যকরভাবে তাদের অস্ত্র হিসেবে ব্যবহার করতে সক্ষম হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের এক-পঞ্চমাংশ জ্বালানি তেল ও গ্যাস পরিবহণ করা হয়। এই পথ নিয়ন্ত্রণের ক্ষমতা ইরানের হাতে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার তুলে দিয়েছে।

প্রতিরোধক্ষমতা পুনরুদ্ধার

তেহরান বিশ্ববিদ্যালয়ের এক রিসার্চ ফেলো ব্যাখ্যা করে বলেন, যুদ্ধের পর ইরানের প্রথম কাজই হবে, হরমুজকে কেন্দ্র করে এই প্রতিরোধক্ষমতা পুনরুদ্ধার করা। কেননা ইরানের হাতে কৌশলগতভাবে চাপ প্রয়োগের অন্যতম প্রধান হাতিয়ারগুলির একটি হল এই হরমুজ। যদিও হরমুজ প্রণালি নিয়ে ইরানের এমন ভবিষ্যৎ পরিকল্পনা কয়েকটি প্রতিবেশী দেশ এরই মধ্যে প্রত্যাখ্যান করেছে।

(Feed Source: zeenews.com)