সক্রিয় রাজনীতিতে থাকতে নারাজ, কিন্তু রাজের সমর্থনে রবিবাসরীয় ভোটপ্রচারে এলেন শুভশ্রী!

সক্রিয় রাজনীতিতে থাকতে নারাজ, কিন্তু রাজের সমর্থনে রবিবাসরীয় ভোটপ্রচারে এলেন শুভশ্রী!

Election Campaigning 2026: রাজ-রাজত্ব বজায় থাকুক, স্বামীর সমর্থনে জমজমাট রোড শো শুভশ্রীর

রবিবারে রাজ শুভশ্রীর রোড শো

২১-এর পরে, ২৬-এও। স্বামী রাজ চক্রবর্তী (Raj Chakraborty) রাজনীতির আঙিনায় পা রাখলেও, কোনোদিনই রাজনীতির সঙ্গে যুক্ত হননি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। তবে এবার, ভোটপ্রচারে নামলেন তিনি।

এর আগে একাধিক সাক্ষাৎকারে শুভশ্রী গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, তিনি রাজনীতিতে যোগ দেবেন না কখনও। তিনি অভিনয় করতে ভালবাসেন, আর সেটাই তিনি মন দিয়ে করতে চান। যোগ দিতে চান না সক্রিয় রাজনীতিতে।

তবে ভোটপ্রচারের শেষলগ্নে, স্বামী রাজ চক্রবর্তীর কেন্দ্র ব্যারাকপুরে ভোটপ্রচার করতে রাজের সঙ্গে রোড-শো করলেন শুভশ্রী।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে, ব্য়ারাকপুরের বিধায়ক হন রাজ চক্রবর্তী। এবারেও তিনি সেই কেন্দ্র থেকেই ভোটে লড়ছেন।

আজ রবিবার, নির্বাচনের শেষ লগ্ন। সোমবার দিনই শেষ প্রচার করতে পারবেন প্রার্থীরা। তারপরেই দ্বিতীয় দফা নির্বাচনের জন্য ও বন্ধ হয়ে যাবে প্রচার।

আর সেই নির্বাচনের শেষলগ্নে, রাজের সঙ্গে রোড শো করলেন শুভশ্রী ও। লালকুঠি থেকে শুরু হয়ে যাবে মাধব নিবাস পর্যন্ত রোড শো করলেন রাজ আর শুভশ্রী।

আজ গোটা শহরেই বিভিন্ন জায়গার প্রচার রয়েছে বিভিন্ন দলের। আজ একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো রয়েছে, তেমনই একাধিক সভা রয়েছে বিজেপির ও।

আপাতত, নতুন সিনেমা ‘অভিমান’-এর শ্যুটিংয়ে ব্যস্ত শুভশ্রী। তবে রবিবার তার মধ্যেই সময় বের করে, যোগ দিয়েছিলেন রাজের প্রচারে। অন্যদিকে এই নির্বাচনে দীর্ঘদিন থেকেই প্রচার সারছেন রাজ। এই বছর প্রথম যোগ দিলেন শুভশ্রী।

প্রসঙ্গত, বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রার্থীর হয়ে ভোটপ্রচার করছেন দেব ও। তৃণমূলের বিভিন্ন প্রার্থীর হয়ে ভোটপ্রচার করেছেন দেব। নির্বাচনের শেষলগ্নেও ভোটপ্রচার করছেন তিনি।

তবে শুভশ্রী একাধিক সাক্ষাৎকারে স্পষ্ট করে দিয়েছেন, রাজের সঙ্গে ভোটপ্রচার করলেও, তিনি কখনোই সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করতে চান না।

(Feed Source: abplive.com)