WATCH: রাতে হোটেলে উদ্দাম রহস্যময়ী, টেনে নিলেন ২৫ বছরের IPL স্টারকে, ভিডিয়ো ফাঁস হতেই বিতর্কের আগুনস্রোত

WATCH: রাতে হোটেলে উদ্দাম রহস্যময়ী, টেনে নিলেন ২৫ বছরের IPL স্টারকে, ভিডিয়ো ফাঁস হতেই বিতর্কের আগুনস্রোত

 

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএলের ৩৬ (IPL 2026) নম্বর ম্যাচে গত শনিবার, জয়পুরে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) মুখোমুখি হয়েছিল। রাজস্থানের ৬ উইকেটে ২২৮ রান তাড়া করে হায়দরাবাদ ৯ বল হাতে রেখে ৫ উইকেটে ম্যাচ বার করে নেয়। আর খেলার শেষে কাব্য মারানের দলের স্টার ক্রিকেটার অভিষেক শর্মা (Abhishek Sharma) এক অনভিপ্রেত ঘটনায় মেজাজ হারান। 

কী ঘটেছিল: ২৫ বছরের সুদর্শন অভিষেক ব্যাট হাতে শুধু মাঠেই ঝড় তোলেন না। পঞ্জাবপুক্তর লাখো তরুণীর হৃদয়েও ঝড় তোলেন। আর এবার এক ভক্ত অভিষেককে হোটেলের লবিতে দেখে উদ্দাম হয়ে পড়েন। বাকিরা যখন অভিষেকের সেলফি তুলছিলেন, তখনই ওই রমনী অভিষেকের হাত ধরে টান দেন, ক্রিকেটার কিছুটা এগিয়েও যান ওই অতর্কিতে হওয়া টানে। এই ঘটনায় রীতিমতো রেগে যান এসআরএইচ ওপেনার। সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মীরা এসে বিরত করেন অভিষেককে। আর এই ভিডিয়ো নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায়। অনেকেই বলেছেন যে, নিরাপত্তার গাফিলতিতেই এই ঘটনা।

রাজস্থানের বিরুদ্ধে চলতি আইপিএলে নিজের তৃতীয় হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন অভিষেক। জয়পুরের হাই-স্কোরিং ম্যাচে রাজস্থানকে হারাতে সানরাইজার্সকে সাহায্য করেন। তিনি ১১টি চার ও একটি ছক্কা-সহ ২৯ বলে ৫৭ রান করেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৯৬-এর বেশি। এই ইনিংস খেলার সময় অভিষেক নিউজিল্যান্ডের বিখ্যাত তারকা কেন উইলিয়ামসনকে ছাড়িয়ে সানরাইজার্সের তৃতীয় সর্বোচ্চ রানশিকারি হয়েছেন। ৮২ ম্যাচ ও ৭৯ ইনিংসে অভিষেক ২৯.২১ গড়ে ও ১৬৯.২৮ স্ট্রাইক রেটে ২১৩৩ রান করেছেন। যার মধ্যে দু’টি শতক ও দুটি অর্ধশতক রয়েছে অভিষেকের। তাঁর সর্বোচ্চ স্কোর ১৪১*। উইলিয়ামসন ৭৬টি ম্যাচ ও ৭৫টি ইনিংসে ৩৬.২২ গড়ে ও ১২৬-এর বেশি স্ট্রাইক রেটে ১৮টি হাফ-সেঞ্চুরি ও সর্বাধিক ৮৯* স্কোরে ২১০১ রান করেছেন। অভিষেক চলতি মরসুমে ৮ ম্যাচে ৩৮০ রান করেছেন। সর্বাধিক অপরাজিত ১৩৫। এখন অভিষেকের মাথাতেই কমলা টুপি 

(Feed Source: zeenews.com)