
কমিশনের কাছে কী কী দাবি রেখেছে শিক্ষক মঞ্চ
শিক্ষক মঞ্চের দাবি, কেন্দ্রীয় সরকারি শিক্ষকদের হাউজ রেন্ট অ্যালাউন্স বা বাড়ি ভাড়া বাবদ ভাতা ৩৬ শতাংশ করা হোক। পাশাপাশি বার্ষিক ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি ৭ শতাংশ করার কথা বলা হয়েছে। পুরনো পেনশন স্কিম কর্মীদের ফিরিয়ে দেওয়ার দাবি করেছে প্রোগ্রেসিভ শিক্ষক ন্যায় মঞ্চ। এ ছাড়াও কোনও কর্মীর ন্যূনতম প্রোমোশন ৬,১২,১৮,২৪ বছর পর নিশ্চিত হওয়া উচিত বলে দাবি করেছে ওই মঞ্চ।
ন্যূনতম বেতন ৫০,০০০-৬০,০০০ টাকা
১ মঞ্চের তরফে বলা হয়েছে লেভেল ১ কর্মীর বেতন ৫০,০০০-৬০,০০০ টাকা করা উচিত। যাতে একদম নিচুস্তরের কর্মীরা কেন্দ্রীয় সরকারি বেতনের সুবিধা লাভ করতে পারে।
২ কর্মচারী সংগঠনটি আরও দাবি জানিয়েছে, ফিটমেন্ট ফ্যাক্টরটি ২.৬২ থেকে ৩.৮৩-এর সীমার মধ্যে রাখুক কমিশন।
৩ কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য PSNM বার্ষিক ৬-৭ শতাংশ বেতন বৃদ্ধিরও দাবি জানিয়েছে, যা বেতনের ক্ষেত্রে বার্ষিক প্রায় ১০ শতাংশ বৃদ্ধি নিশ্চিত করবে।
ভাতা ও প্রোমোশন নিয়ে কী বলেছে সংগঠন
শিক্ষক কর্মী সংগঠনের তরফে বলা হয়েছে, শহরের ভিত্তিতে বাড়ি ভাড়া বাবদ ভাতা আরও বাড়ানো হোক। এর মধ্যে সর্বোচ্চ বৃদ্ধির পরিমাণ ৩৬ শতাংশ রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি সন্তানের শিক্ষার ভাতা বাড়িয়ে মাসে ৭০০০ টাকা করার দাবি তুলেছে সংগঠন। তিন বছরের সার্ভিস কমপক্ষে ৫ টা প্রোমোশনের দাবি তুলেছে PSNM।
আরও এই দাবিগুলি তোলা হয়েছে সংগঠনের তরফে
কর্মচারী ইউনিয়নের আরও দাবিতে রয়েছে যাতায়াত ভাতার বিষয়টি। সংগঠন ট্রান্সপার্ট অ্য়ালাউন্স মূল বেতনের ১২% থেকে ১৫%-এ উন্নীত করার দাবি জানিয়েছে। বর্তমানে সরকারি কর্মীরা বিভিন্ন স্তরে যাতায়াত ভাতা বাবদ- ১,৮০০ টাকা, ৩,৬০০ ও ৭,২০০ টাকা দিচ্ছে।
ডিজিটাল সহায়তা ভাতা
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আরও এক ধাপ এগিয়ে ২,০০০ টাকা ডিজিটাল সহায়তা ভাতারও কথা বলেছে কর্মী সংগঠন। ব্রডব্যান্ড ও এআই সহায়তা বাবদ এই ভাতা দেওয়ার কথা বলা হয়েছে। সপ্তম বেতন কমিশনে এই ধরনের কোনও ভাতার বিষয় ছিল না।
(Feed Source: abplive.com)
