জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরও কমবে কি সোনার দাম (Gold Price Fall)? সোনার বাজারের কথা কিছুই বলা যায় না! সোনার বাজারে (Gold Market) রেকর্ড ধস আগেই নেমেছে! সেই ধসের ইঙ্গিত দিয়েছে ‘গোল্ডম্যান স্যাকসে’র মতো শীর্ষস্থানীয় সংস্থাগুলি। যুদ্ধের (iran us war) বাজারে সোনার দামে বিরাট ওঠা-নামা (Gold rate major crash) বেশ ক’বারই লক্ষ্য করা গিয়েছে। এবার কী হবে? আজ সোনার দাম কত (Gold Rate 27th April)? আজকের হিসেব ধরলে সোনার দাম কিন্তু ক্রমশ কমছে (Gold down by 0.31%)।
দুবাইয়ের চেয়েও বেশি
ভারতে সোনার দাম দুবাইয়ের তুলনায় এখনও যথেষ্ট বেশি। ২৭ এপ্রিলের হিসাব অনুযায়ী, ভারতে যেখানে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১,৫২,৩১০ টাকা, সেখানে দুবাইয়ে এর দাম ১,৪৫,৮১৭ টাকা। অর্থাৎ, দুই দেশের মধ্যে দামের পার্থক্য ৬,৪৯৩ টাকা বা প্রায় ৪.৪৫ শতাংশ। একই ভাবে, বিভিন্ন শুল্ক ও কর বাদ দিলেও ভারতে ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনার দাম দুবাইয়ের তুলনায় প্রায় ৪.৪৫ শতাংশ বেশি।
আজ কোন সোনা কত?
২৪ ক্যারেট (সবচেয়ে খাঁটি সোনা) সোনার দাম ১,৫২,৩১০ টাকা। গতকাল ছিল ১,৫২,৭৯০ টাকা। ৪৮০ টাকা কমেছে। ২২ ক্যারেট (গয়না তৈরির সোনা) সোনার দাম ১,৩৯,৬১৮ টাকা। গতকাল ছিল ১,৪০,০৫৮ টাকা। সেই হিসেবে ৪৪০ টাকা কমেছে। ১৮ ক্যারেট সোনার দাম ১,১৪,২৩৩ টাকা। গতকাল ছিল ১,১৪,৫৯৩ টাকা। ৩৬০ টাকা কমেছে।
যুদ্ধের অনিশ্চয়তা এবং
আমেরিকা-ইরান যুদ্ধের অনিশ্চয়তা এবং তেলের আকাশছোঁয়া দামের কারণে বর্তমানে সোনার দামের গতিপ্রকৃতি কিছুটা স্থির বা একমুখী (sideways) হয়ে রয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ– হরমুজ প্রণালী (Strait of Hormuz) বন্ধ থাকায় তেলের দাম লাফিয়ে বাড়ছে, যা মুদ্রাস্ফীতির আশঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে। ফলে সোনা বা বুলিয়নের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কিছুটা কমছে, কারণ সোনা এমন এক সম্পদ যেখান থেকে সরাসরি কোনো সুদ পাওয়া যায় না (non-interest rate yielding asset)।
কঠোর মুদ্রানীতি
সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার ঝুঁকির কারণে বিশ্ব জুড়ে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি আরও কঠোর মুদ্রানীতি গ্রহণ করতে পারে বলে মনে করা হচ্ছে। বাজার-বিশেষজ্ঞরা আশা করছেন, ইউএস ফেডারেল রিজার্ভ বর্তমানে যথেষ্ট সতর্ক থাকবে।
((Feed Source: zeenews.com)
