WATCH: ২৪ বছরের সুন্দরী মনুর সঙ্গে ১৫-র ছোট্ট বৈভবের নাম জড়াল, ঝড়ের বেগে ভাইরাল চরম বিতর্কিত ভিডিয়ো, IPL-র মাঝেই এ কী শুরু হল?

WATCH: ২৪ বছরের সুন্দরী মনুর সঙ্গে ১৫-র ছোট্ট বৈভবের নাম জড়াল, ঝড়ের বেগে ভাইরাল চরম বিতর্কিত ভিডিয়ো, IPL-র মাঝেই এ কী শুরু হল?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মনু ভাকেরকে (Manu Bhaker) নিশ্চয়ই আপনাদের মনে আছে। ২০২৪ সালে প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) ইতিহাস লিখেছিলেন তিনি। অলিম্পিক্স পদকজয়ী দেশের প্রথম মহিলা শুটার হয়েছিলেন হরিয়ানার এই সুন্দরী। মনুর সঙ্গে আচমকাই নাম জড়াল ভারতের ‘বস বেবি’ বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi)। মনুর মিডিয়াকে বাইট দেওয়ার একটি ক্লিপ ঝড় তুলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

কোথায় ঠিক কী হয়েছে? দিল্লিতে ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ৭৫তম বার্ষিকী উদযাপনে এসেছিলেন মনু। সাংবাদিকরা তাঁকে আচমকাই বৈভবের এই উত্থান নিয়ে প্রশ্ন করে বসেন। যদিও মনু বৈভবের পক্ষেই কথা বলেছেন। তিনি বলেন, ‘আমি বলব যে, যদি কারোর মেন্টরশিপ ভালো হয়, তার চারপাশের সঙ্গ ভালো হয় এবং মানুষজন ভালো হন, তাহলে বয়স কেবলই একটি সংখ্যা। আর প্রতিভার কোনও বয়স নেই। মহান কিছু ৬০ বছরেও ঘটতে পারে। আবার ছ’বছরেও ঘটে। তাই যদি বৈভবের চারপাশের মানুষ ওকে ভালো ভাবে পরামর্শ দেয় এবং সঠিক পথ দেখায়। তাহলে আমি নিশ্চিত যে, সে পরবর্তী বড় তারকা হবে।’ তবে কেন বৈভবের বিষয়ে মনুকে প্রশ্ন করা হল, এই মর্মে সাংবাদিকদের ধুয়ে দিয়েছে নেটপাড়া। ভিডিয়ো ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে।

মনু-বৈভব: প্যারিস অলিম্পিক্সে আগুনে পারফর্ম করে আলো কেড়ে নিয়েছিলেন মনু। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্যক্তিগত দক্ষতায় ব্রোঞ্জ জেতার পাশাপাশি, তিনি ১০ মিটার এয়ার পিস্তলের মিশ্র দলগত ইভেন্টেও ব্রোঞ্জ জিতেছেন সরবজ্যোত সিংয়ের সঙ্গে। ওদিকে বাইশ গজের আজ আর চিনতে বাকি নেই বৈভবকে। বিস্ফোরণ=বিস্ময় বৈভব। বিগত এক বছরেরও বেশি সময় ধরে বিহারের ১৫ বছরের ক্রিকেটার, দেশের জার্সিতে এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে, যখন যেখানে পেরেছে তাণ্ডব করেছে। সম্প্রতি বৈভব আইপিএল খেলছেন। বৈভব রাজস্থান রয়্যালসে জার্সিতে ৮ ইনিংসে ৪৪.৬২ গড়ে এবং ২৩৪-এর বেশি স্ট্রাইক রেটে ৩৫৭ রান করে ফেলেছেন। যার মধ্যে একটি সেঞ্চুরি ও দু’টি অর্ধশতকও রয়েছে। বৈভবের সর্বোচ্চ স্কোর ১০৩।

(Feed Source: zeenews.com)