
গত রবিবার গুজরাতের ১৫টি পুরনিগম, ৮৪টি পুরসভা এবং ৩৪টি জেলা পঞ্চায়েত ও ২৬০টি তালুকা পঞ্চায়েতে নির্বাচন হয়৷
গুজরাতের পুরভোটে গেরুয়া ঝড়৷ ১৫টি পুরসভার নির্বাচনে সবকটিতেই একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি৷

গুজরাতের পুরভোটে গেরুয়া ঝড়৷ ১৫টি পুরসভার নির্বাচনে সবকটিতেই একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি৷
গুজরাতের রাজ্য নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রত্যেকটি পুরসভাতেই ৫০ শতাংশের বেশি আসন একক ভাবে দখল করেছে বিজেপি৷ সুরেন্দ্রনগর, জামনগর, পোরবন্দর, করমসাদ-আনন্দ, নাদিয়াড়, নভসরি, ভাপি, সুরাতের এবং মোরবির মতো পুরসভাগুলি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে রাজ্যের শাসক দল৷ মোরবি পুরনিগমের ৫২টি আসনেই বিজেপি জয়ী হয়েছে৷
আগামী বছর গুজরাতে বিধানসভা নির্বাচন হয়েছে৷ তার আগে রাজ্যের পুরএবং পঞ্চায়েত ভোটের ফলাফল যথেষ্টই ইঙ্গিতবাহী৷ মোট ৯২০০টি আসনে নির্বাচন হয়৷ ভোট দিয়েছেন ৪ কোটির বেশি ভোটার৷
বিজেপি ছাডা়ও কংগ্রেস এবং আম আদমি পার্টি গুজরাতের পুরভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিল৷ প্রার্থী দিয়েছিল এআইএমআইএম-ও৷
যে পুরনিগমগুলিতে নির্বাচন হয়েছে, তার মধ্যে বেশ কয়েকটি পুরনিগম নতুন গঠিত হয়েছে৷ তার মধ্যে রয়েছে নভসরি, গান্ধিধাম, মোরবি, আনন্দ, পোরবন্দর, সুরেন্দ্রনগর মতো পুরনিগমগুলি৷ পুরনিগমগুলির মধ্যে সবথেকে কম ভোট পডে়ছিল গান্ধিধাম পুরনিগমে৷ সেখানে ভোট পড়ে ৪৬.০৩ শতাংশ৷ ভাপি পুরনিগমে সর্বাধিক ৭২.২৯ শতাংশ ভোট পড়ে৷ আহমেদাবাদ পুরনিগমে ভোট পড়েছিল ৫১.৮১ শতাংশ৷