IPL 2026: কেন্দ্রের কড়া নিষেধাজ্ঞাকে ফুত্‍কার, আইপিএল তারকার চরম পরিণতি, বিসিসিআই রেয়াত করল না কলঙ্কিতকে

IPL 2026: কেন্দ্রের কড়া নিষেধাজ্ঞাকে ফুত্‍কার, আইপিএল তারকার চরম পরিণতি, বিসিসিআই রেয়াত করল না কলঙ্কিতকে

Riyan Parag Punished By BCCI For Vaping In Dressing Room: এই ভুলের যে কোনও ক্ষমাই নেই। তাই বিসিসিআইও রেয়াত করল না ভারতীয় তারকাকে। জানিয়ে দেওয়া হল কী পরিণতি হতে চলেছে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএলের (IPL 2026) ম্যাচ চলাকালীনই কেন্দ্রের কড়া নিষেধাজ্ঞাকে ফুত্‍কারে উড়িয়েছিলেন তিনি। আর এবার তার পরিণতি হাতে হাতে পেলেন। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) অধিনায়ক রিয়ান পরাগকে (Riyan Parag) আর রেয়াত করল না ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই (BCCI) শুনিয়ে দিল নিদান। পঞ্জাব কিংসের বিরুদ্ধে সাজঘরে বসেই  ভেপিং (ই-সিগারেটে ফোঁকা) করছিলেন রিয়ান। সুখটানের পরিণাম বদলে লেখে দুঃখে। শুধু আর্থিক ক্ষতিই নয়, তাঁকে দেওয়া হয়েছে ডিমেরিট পয়েন্টও।

মুল্লানপুরে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএল ম্যাচ চলাকালীন রিয়ানের ভেপিংয়ের ঘটনা ক্যামেরায় ধরা পড়ে যায়। এই খেলাকে ‘কলঙ্কিত’ করার দায়ে রিয়ানকে তাঁর ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার রাতে রয়্যালসের রান তাড়া করার সময় পরাগের এই আচরণের তীব্র সমালোচনা হয়েছে নেটপাড়ায়। তবে মাঠের আম্পায়ার তন্ময় শ্রীবাস্তব এবং নীতীন মেনন ম্যাচের পরপরই ম্যাচ রেফারি অমিত শর্মার কাছে বিষয়টি নিয়ে রিপোর্ট করেননি। ভিডিয়ো প্রমাণ দেখার পরেই তারা রিপোর্ট করেন। এরপর আইপিএল নির্দেশিকা অনুযায়ী আচরণবিধি লঙ্ঘনের দায়ে রিয়ানকে দোষী সাব্যস্ত করেন।

বিসিসিআই বিবৃতিতে জানিয়েছে, ‘ রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগকে তাঁর ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে এবং একটি ‘ডিমেরিট পয়েন্ট’ও দেওয়া হয়েছে। টাটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬-এর ৪০তম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলার সময়ে আইপিএলের ‘খেলোয়াড় ও টিম অফিসিয়ালদের আচরণবিধির লেভেল ওয়ান নিয়ম লঙ্ঘনের দায়ে তাঁর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্তে দেখা গিয়েছে রিয়ান আইপিএলের আচরণবিধির ২.২১ নম্বর অনুচ্ছেদটি লঙ্ঘন করেছেন। এই অনুচ্ছেদটি মূলত এমন কোনো আচরণ যা খেলার সুনাম ক্ষুণ্ণ করে,—তার সঙ্গে সম্পর্কিত। ঘটনাটি ঘটেছিল ম্যাচের দ্বিতীয় ইনিংসে, যখন রিয়ানকে ড্রেসিং রুমের ভেতরে ভেপ ব্যবহার করতে দেখা যায়। রিয়ান তাঁর অপরাধ স্বীকার করে নিয়েছেন এবং ম্যাচ রেফারি অমিত শর্মা কর্তৃক আরোপিত শাস্তি মেনে নিয়েছেন। আইপিএল-এর সুনাম অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে, বিসিসিআই বর্তমানে দোষী দল, তাদের আধিকারিক এবং সংশ্লিষ্ট খেলোয়াড়দের বিরুদ্ধে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়টিও খতিয়ে দেখছে। আচরণবিধির প্রথম স্তরের অপরাধের ক্ষেত্রে ম্যাচ ফি থেকে ২৫ শতাংশ অর্থ কর্তন এবং একটি ডিমেরিট পয়েন্ট প্রদানের বিধান রয়েছে।’

‘ইলেকট্রনিক সিগারেট নিষিদ্ধকরণ আইন ২০১৯’ (পিইসিএ) সমগ্র দেশ জুড়ে ই-সিগারেট ও ভেপের উৎপাদন, বিক্রয়, বিতরণ এবং মজুদ কঠোর ভাবে নিষিদ্ধ করেছে। যদিও ভেপিংয়ের বিরুদ্ধে প্রকাশ্যে কোনও সুনির্দিষ্ট নিয়ম নেই। তবুও ভারতীয় ক্রিকেট বোর্ডের স্টেডিয়ামের ভিতরে খেলোয়াড়দের আচরণের বিষয়ে কঠোর নির্দেশিকা রয়েছে। স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত প্রোটোকল অনুযায়ী ড্রেসিংরুম বা ডাগআউটে তামাক কিংবা তামাকজাত পণ্যের ব্যবহার সাধারণত নিষিদ্ধ। আর এ কারণেই রিয়ান বা রাজস্থান আরও বড় শাস্তির মুখে পড়তে পারেন। কারণ কেন্দ্রের নিষেধাজ্ঞাই তিনি মানেননি।

(Feed Source: zeenews.com)