
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জিও নিয়ে এল সস্তা রিচার্জ প্ল্যান (Jio Cheapest Recharge Plan)। আপনার যদি একটি জিও সিম কার্ড থাকে (Reliance Jio SIM card) তাহলে এই খবরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে, যদি কারও দুটি সিম কার্ড থাকে– একটি বেশি ব্যবহৃত, অন্যটি কম। যাঁদের দুটি সিম থাকে, তাঁদের অনেকেরই হয়তো একটি সর্বত্র দেওয়া থাকে, যেটি বেশি ব্যবহৃত হয়। অন্যটি তত হয় না। ব্যক্তিগত পরিসরে ব্যবহৃত হয় মাত্র। ফলে, সেটি হয়তো নিয়মিত রিচার্জও করা হয় না। আস্তে আস্তে সেটি নিষ্ক্রিয় হয়ে পড়ে।
৯০ দিনের জন্য
এটা হতে চলেছে জিও-র ৯০ দিনের মেয়াদের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান। রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন মেয়াদের একাধিক রিচার্জ প্ল্যান অফার করে। এবার তারা এই বিশেষ প্ল্যানটি নিয়ে এল যা, ৯০ দিনের মেয়াদের জন্য বেশ সাশ্রয়ী। কীরকম সেটি? আসুন জেনে নেওয়া যাক।
দীর্ঘমেয়াদি সুবিধা
জিও-র এই প্ল্যানটির মূল্য ৮৯৯ টাকা এবং এর বিশেষত্ব হল এর দীর্ঘমেয়াদি সুবিধা। এই প্ল্যানটি রিচার্জ করলে আপনি পুরো ৯০ দিনের মেয়াদ (Validity) পাবেন। এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি করে হাই স্পিড ডেটা পাওয়া যায়। এছাড়া, অতিরিক্ত সুবিধা হিসেবে আরও ২০ জিবি ডেটা বোনাস পাওয়া যাবে। অর্থাৎ, পুরো মেয়াদে মোট ২০০ জিবি ডেটা ব্যবহার করা যাবে।
আনলিমিটেড ৫জি ডেটা
যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা রয়েছে এই প্ল্যানে। প্রতিদিন ১০০টি করে বিনামূল্যে এসএমএস পাঠানোর সুবিধা। রয়েছে অতিরিক্ত সুবিধাও। যাঁদের এলাকায় জিও ৫জি (5G) পরিষেবা চালু আছে, তাঁরা এই প্ল্যানের সঙ্গে আনলিমিটেড ৫জি ডেটা ব্যবহার করতে পারবেন।
সব ফ্রি
সঙ্গে জিও টিভি (JioTV), জিও সিনেমা (JioCinema) এবং জিও ক্লাউড (JioCloud)-এর মতো অ্যাপগুলির ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
কেন এটি সেরা?
সাধারণত জিও-র অনেক প্ল্যান ৮৪ দিনের হয়, কিন্তু এই প্ল্যানটি আপনাকে পুরো ৯০ দিনের (প্রায় ৩ মাস) নিশ্চিন্ত পরিষেবা দিচ্ছে। প্রতিদিন ২ জিবি ডেটা এবং ৫জি ব্যবহারের সুযোগ থাকায় এটি বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ও সাশ্রয়ী একটি বিকল্প।
যাঁদের দু’টি সিম
অনেকেরই দু’টি সিম থাকে। একটি নাম্বার হয়তো সর্বত্র দেওয়া থাকে। ব্যাংক পোস্ট অফিস ইত্যাদি– সর্বত্র। সেটিই বেশি ব্যবহৃত হয়। অন্যটি তত হয় না। ব্যক্তিগত পরিসরে ব্যবহৃত হয় মাত্র। ফলে, সেটি হয়তো নিয়মিত রিচার্জও করা হয় না। ফলে সেটি ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। প্রসঙ্গত, জিও এবার এই ধরনের ঘুমন্ত সিমের ক্ষেত্রে একটু কঠোর হচ্ছে।
কিন্তু ১১ টাকার রসহ্যটা কী?
১১ টাকার রসহ্যটা ওই ঘুমন্ত সিমের সঙ্গে জড়িত। মাত্র ১১ টাকার একটি ডেটা প্যাক রিচার্জ করলেই ওই সিম কার্ড অ্যাক্টিভ বা সক্রিয় হয়ে যাবে। এর অর্থ, নম্বরটি বর্তমানে সচল রয়েছে। ফলে সিম কার্ডটি পাকাপাকিভাবে বন্ধ বা ডি-অ্যাক্টিভেট হয়ে যাওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়। অনেকের মতে, এই ধরনের সামান্য মূল্যের রিচার্জ নম্বরটিকে নির্দিষ্ট সময়ের জন্য সচল রাখতে সাহায্য করতে পারে। যাঁরা শুধুমাত্র নিজের ফোন নম্বরটি টিকিয়ে রাখতে চান, তাঁদের জন্য এটি একটি অত্যন্ত সাশ্রয়ী বিকল্প হতে পারে। বিশেষ করে যাঁদের কাছে একাধিক সিম রয়েছে এবং এই নম্বরটি শুধুমাত্র ওটিপি (OTP) গ্রহণ বা ব্যাকআপ হিসেবে ব্যবহার করেন, তাঁরা এই ধরনের ছোট রিচার্জের মাধ্যমে খুব সহজেই নম্বরটি সুরক্ষিত রাখতে পারেন। এবং তাতে জিও’র বিভিন্ন সস্তা প্ল্যান ভরে তা নিয়মিত ব্যবহার করতে পারেন।
(Feed Source: zeenews.com)
