Professional Course: বাড়িতে বিদেশি প্রজাতির পোষ্য কুকুর থাকার কারণে এখন ডগ ট্রেনারের চাহিদা ব্যাপক। তবে প্রয়োজনের তুলনায় প্রশিক্ষকের অভাব যথেষ্ট। কিন্তু মাত্র কয়েক মাসের একটি প্রশিক্ষণ কোর্স করলেই এই পেশায় আপনার চাহিদা তৈরি হতে পারে তুঙ্গে।
জগ ট্রেনার কোর্স করে রয়েছে মোটা আয়ের সুযোগ (প্রতীকী ছবি)
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: বহু মানুষ শখের বশে বাড়িতে দেশি-বিদেশি নানা প্রজাতির কুকুর রাখেন। কিন্তু তাদের সঠিক আচরণ ও শৃঙ্খলা শেখানোর জন্য দক্ষ মাস্টারের অভাব প্রায় সব জায়গায় দেখা যাচ্ছে। আর এখানেই লুকিয়ে আছে মোটা ইনকামের সুযোগ।
বাড়িতে বিদেশি প্রজাতির পোষ্য কুকুর থাকার কারণে এখন ডগ ট্রেনারের চাহিদা ব্যাপক। তবে প্রয়োজনের তুলনায় প্রশিক্ষকের অভাব যথেষ্ট। কিন্তু মাত্র কয়েক মাসের একটি প্রশিক্ষণ কোর্স করলেই এই পেশায় আপনার চাহিদা তৈরি হতে পারে তুঙ্গে।
বিশেষ করে শহর ও শহরতলির এলাকায় এই পরিষেবার চাহিদা এখন আকাশছোঁয়া। প্রথাগত চাকরির বাইরে খুব কম সময়ে এবং অল্প পুঁজিতে এই কোর্সটি সম্পন্ন করে নিজের পায়ে দাঁড়ানো সম্ভব। চাহিদার তুলনায় জোগান কম থাকায় এই পেশায় প্রতিযোগিতাও বর্তমানে অনেকটাই কম। ফলে কোর্স শেষে কাজ পেতে বিশেষ অসুবিধা হবে না।
(Feed Source: news18.com)