Gonzalo Higuaín : মেসির সতীর্থ, আর্জেন্টিনার তারকা, খেলেছেন কলকাতাতেও! সেই হিগুয়েনকে দেখে এখন চেনা যায় না!

Gonzalo Higuaín : মেসির সতীর্থ, আর্জেন্টিনার তারকা, খেলেছেন কলকাতাতেও! সেই হিগুয়েনকে দেখে এখন চেনা যায় না!

Gonzalo Higuain Viral Photo on Social Media : প্রাক্তন ফুটবলার গঞ্জালো হিগুয়েইনের ছবি ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় আলোচনায় প্রাক্তন আর্জেন্টিনা তারকা।

Gonzalo Higuaín : মেসির সতীর্থ, আর্জেন্টিনার তারকা, খেলেছেন কলকাতাতেও! সেই হিগুয়েনকে দেখে এখন চেনা যায় না!
হিগুয়েন।

কলকাতা : তাঁকে তো প্রায় ভুলেই গিয়েছিল ফুটবল দুনিয়া। তাঁর নামটা ফুটবল দুনিয়া থেকে প্রায় হারিয়েই যেতে বসেছিল। কিন্তু হঠাৎ একটা ছবি আর্জেন্টিনার প্রাক্তন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েনকে আবার আলোচনায় নিয়ে এসেছে।

লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামির এক ভক্ত আজব কাণ্ডটা করলেন। গঞ্জালো হিগুয়েনের একটি ছবি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। রিয়াল মাদ্রিদ, নাপোলি ও জুভেন্টাসের মতো ক্লাবে খেলা এই তারকাকে দেখে এখন চেনা দায়! চেহারা এতটাই বদলে গেছে যে বলে না দিলে তাঁকে চিনতে পারবে না কেউই!

ছবিটি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে এক ভক্ত। তিনি লেখেন, ‘এটা এআই নয়।’ কারণ ছবিতে হিগুয়েনের চেহারা চোখে পড়ার মতো। ঘন দাড়ি আর মাথায় টাক। অনেকে তাঁকে গৃহহীন ভবঘুরে বলেও সন্দেহ প্রকাশ করেন। কেউ কেউ তো বলেই ফেলেন, এই ছবি হিগুয়েনের নয়।

২০২১ সালে মেজর লিগ সকারে খেলার সময়ও তাঁর দাড়ি ছিল। তখও মাথায় চুল ছোট করে কাটা। তবে এবার যেন একেবারে অন্য হিগুয়েন। ‘এল পিপা’ নামে পরিচিত হিগুয়েন এখন ফুটবল থেকে অনেকটাই দূরে। ২০২৪ সালে জানা যায়, তিনি ইন্টার মায়ামির দ্বিতীয় দলের স্টাফে যোগ দেবেন। তবে সেটা আর হয়নি।

এখন হিগুয়েন যেমন!

ক্লাব কেরিয়ারে ৭১০ ম্যাচে ৩৩৫টি গোল ও ১৩১টি অ্যাসিস্ট করেছেন হিগুয়েন। লা লিগা ও সিরি আ মিলিয়ে জিতেছেন ৬টি লিগ শিরোপা। আর্জেন্টিনা দলে লিওনেল মেসি, আগুয়েরো, ডি মারিয়াদের সঙ্গে খেলেছেন। হিগুয়েনই আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপে সবশেষ হ্যাটট্রিক করা ফুটবলার।