২৩৪ আসনবিশিষ্ট তামিলনাড়ু বিধানসভায় ১০৭টি আসনে জয়ী হয়েছে টিভিকে। সরকার গঠনের জন্য মোট ১১৮ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। কংগ্রেসের পাঁচ জন, ভিসিকের দু’জন, সিপিএমের দু’জন এবং সিপিআই-এর দু’জন বিধায়ক টিভিকে-কে সমর্থন জানাচ্ছেন বলে খবর।
তামিলনাড়ু: অবশেষে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার পেলেন ‘থলপতি’ বিজয়। কংগ্রেস, ভিসিকে, সিপিআই এবং সিপিআই(এম)-এর সমর্থন পাওয়ার পর তাঁর দল TVK-এর সরকার গঠনের দাবি আরও শক্তিশালী হয়েছে। টিভিকে সূত্রে খবর, শুক্রবার বিকেলেই তামিলনাড়ুর লোক ভবনে গিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের সঙ্গে দেখা করেন বিজয়। সেখানেই তিনি সরকার গঠনের দাবি জানান।
২৩৪ আসনবিশিষ্ট তামিলনাড়ু বিধানসভায় ১০৭টি আসনে জয়ী হয়েছে টিভিকে। সরকার গঠনের জন্য মোট ১১৮ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। কংগ্রেসের পাঁচ জন, ভিসিকের দু’জন, সিপিএমের দু’জন এবং সিপিআই-এর দু’জন বিধায়ক টিভিকে-কে সমর্থন জানাচ্ছেন বলে খবর।
শুক্রবার TVK-কে নিঃশর্ত সমর্থন করেছে CPI। বুধবার ৫৫ বছরের জোট ভেঙেছে কংগ্রেস-ডিএমকে! তামিলনাড়ুতে নতুন সরকার গঠনের জন্য তারা সুপারস্টার বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)-কে সমর্থন জানায়। কংগ্রেস, ভিসিকে, সিপিআই এবং সিপিআই(এম)-এর সমর্থন পাওয়ায় TVK-এর সরকার গঠনের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়।
উল্লেখ্য, তামিলনাড়ুর রাজ্যপাল TVK প্রধান বিজয়ের সরকার গঠনের আবেদন খারিজ করে দেন। রাজ্যপালের দাবি ছিল, বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রমাণ করতে ব্যর্থ হয়েছে TVK। এর উত্তরে TVK জানায়, অতীতে এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও বৃহত্তম দলকেই সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। TVK-র আত্মবিশ্বাস, বিধানসভায় আস্থা ভোটের সময় তারা নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবে। এর পর শুক্রবার বিকেলেই তামিলনাড়ুর লোক ভবনে গিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের সঙ্গে দেখা করেন বিজয়। সেখানেই তিনি সরকার গঠনের দাবি জানান।
বিধানসভা নির্বাচনে চমকপ্রদ ফল তামিলনাড়ুতে। দ্রাবিড় রাজনীতিতে সাত দশকের ডিএমকে-এডিএমকে সমীকরণ ভেঙেচুরে দিয়ে প্রথম স্থান পেয়েছে সুপারস্টার থলপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)। তবে সরকার গঠনের ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি TVK। মোট ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮টি আসন। কিন্তু কোনও দল বা জোটই তা পায়নি। চিত্রতারকা বিজয়ের টিভিকে ১০৭টিতে জিতে একক বৃহত্তম দল হয়েছে। ডিএমকে-কংগ্রেস-বাম জোট ৭৪ এবং এডিএমকে বিজেপি জোট ৫৩টি জিতেছে।উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা এমকে স্ট্যালিন কোলাথুরে পরাস্ত হয়েছেন টিভিকে প্রতিদ্বন্দ্বীর কাছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রার্থী ও পন্নীরসেলভম বোডিনায়াকানুরে জিতেছেন। এডিএমকে প্রধান ইকে পলানীস্বামী এডাপ্পাডি আসনে জয়ী হয়েছেন। চিত্রতারকা তথা টিভিকে প্রধান ‘থলপতি’ বিজয় পেরাম্বুর এবং তিরুচিরাপল্লি পূর্ব বিধানসভা আসনে লড়ে দু’টিতেই জিতেছেন।
Feed Source: news18.com)