
#কলকাতা: অদ্ভুত এক মাছের খোঁজ পেয়েছেন দক্ষিণ আমেরিকার চিলেতে। মাছটি প্রায় ১৬ ফুট লম্বা। সেই মাছকে দেখে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা গিয়েছে, ক্রেন দিয়ে হাড়যুক্ত এই ধরনের একটি মাছকে জল থেকে তুলে আনা হচ্ছে। বিশালাকার, লম্বা এমন মাছকে দেখে সকলেই হতবাক। ওরফিশ প্রজাতির এই মাছটি প্রায় পাঁচ মিটার লম্বা। (Viral Video)
সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে এই ভিডিও। নেটপাড়ার বাসিন্দারা লিখেছেন, ‘এই মাছটি দেখে রীতিমতো ভয় লাগছে’। বিশেষজ্ঞরা বলছেন, ওরফিশ জলের অতি গভীরে থাকে। সেই মাছের থাকার জায়গা প্রায় ভূগর্ভস্থ টেকটোনিক প্লেটের কাছে অবস্থিত। ফলে সুনামি বা ভূমিকম্পের সময় এই মাছের গঠনের উপর বিরাট প্রভাব ফেলে।
মাছের এমন ভয়াবহ আকার দেখে বিশেষজ্ঞরা সুনিশ্চিত, ভূমিকম্পের প্রভাবেই এমন ভয়ঙ্কর আকার পরিবর্তন হয়েছে মাছটির। সুনামির প্রভাবেও মাছের আকারের পরিবর্তন হয়ে থাকতে পারে। যদিও বিজ্ঞানের কোনও সুনিশ্চিত তথ্য এখনও পর্যন্ত এ নিয়ে প্রকাশিত হয়নি। বলা হচ্ছে, এই মাছগুলি লম্বায় প্রায় ১১ মিটার অবধিও হতে পারে। জলের খুবই গভীরে থাকে এই মাছ। একমাত্র অসুস্থ বা প্রজননের সময়ই জলের উপরে উঠে আসে।
