Tamil Nadu Assembly Election 2026 Results: তামিলনাড়ুর নয়া মুখ্যমন্ত্রী হতে চলেছেন ‘থালাপতি’ বিজয়, কাদের সমর্থনে কাটল জট?

Tamil Nadu Assembly Election 2026 Results: তামিলনাড়ুর নয়া মুখ্যমন্ত্রী হতে চলেছেন ‘থালাপতি’ বিজয়, কাদের সমর্থনে কাটল জট?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জট কাটল তামিলনাড়ুতে। মুখ্য়মন্ত্রী হতে চলেছেন ‘থালাপতি’ বিজয়। তাঁর দল টিভিকে( তামিলাগা ভেট্টি কাজ়াগম)-কে সমর্থন দিচ্ছে মোট পাঁচটি দল। তার জেরেই অবশেষে সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে তামিলিগা ভেট্টি কাজাগম জোট। রবিবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন সুপারস্টার ‘থালাপতি’ বিজয়।

শনিবার বিজয় সাক্ষাত করেন রাজ্যপাল রাজেন্দ্র আরলেকরের সঙ্গে এবং সরকার গঠনের দাবি করে। সূত্রের খবর আগামিকাল অর্থাত্ রবিরার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন বিজয়। সবকিছু ঠিকঠাক থাকলে রবিবার চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে হবে শপথগ্রহণ অনুষ্ঠান।

কারা সমর্থন দিচ্ছে টিভিকে-কে? শেষ মুহূর্তে বিজয় সমর্থন পেয়েছেন, ভিদুথালাই চিরুথাইগল কাচি এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ। এদের ২ জন করে বিধায়ক রয়েছে। এর ফলে বিজয়ের পার্টি টিভিকের আসন সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে ১২০টিতে। তামিলনাড়ু বিধানসভায় ম্যাজিক ফিগার ১১৮। তামিলনাড় বিধানসভার মোট আসন ২৩৪। সরকার গঠনের জন্য চাই ১১৮টি। কিন্তু বিজয়ের দল টিভিকে পেয়েছে ১০৮ আসন। এর পরেই টিভিকের পাশে দাঁড়ায় সিপিএম, সিপিআই, ভিসিকে ও আইইউএমএল। তাতেই বিজয়ের বিধায়ক সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১২০তে।

ভিসিকে-র দলনেতা ভান্নি আরাসুর একটি চিঠিতে রাজ্যপাল রাজেন্দ্র আরলেকরকে জানিয়েছেন, আমাদের দলের ২ বিধায়ক বিজয়ের দলকে সমর্থন জানাচ্ছে। সি জোসেফ বিজয়ের নেতৃত্বে তামিলনাড়ুতে নতুর সরকার গঠনের জন্য এই সমর্থন দেওয়া হচ্ছে। রাজ্যের গণতান্ত্রিক সরকার নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সমর্থন নথিভুক্ত করা হোক।

(Feed Source: zeenews.com)