Virat Kohli: সোশ্যাল মিডিয়ায় একটি ‘লাইক’ কীভাবে কারও জীবন বদলে দিতে পারে, তারই এক চমকপ্রদ উদাহরণ হয়ে উঠেছেন জার্মান ইনফ্লুয়েন্সার লিজলাজ।
বিরাট কোহলি
সোশ্যাল মিডিয়ায় একটি ‘লাইক’ কীভাবে কারও জীবন বদলে দিতে পারে, তারই এক চমকপ্রদ উদাহরণ হয়ে উঠেছেন জার্মান ইনফ্লুয়েন্সার লিজলাজ। বিরাট কোহলি নাকি তাঁর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় লাইক করেছিলেন। এরপরই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় লিজলাজের নাম। রাতারাতি জনপ্রিয়তা পেয়ে যান তিনি। এই ঘটনা নিয়ে এখনো নেটদুনিয়ায় আলোচনা চলছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে লিজলাজ জানিয়েছেন, হঠাৎ পাওয়া এই জনপ্রিয়তা তাঁর জীবনে অনেক নতুন সুযোগ এনে দিয়েছে। বিভিন্ন ব্র্যান্ডের প্রচারের প্রস্তাব, রিয়েলিটি শো-র অফার থেকে শুরু করে একাধিক পেশাদার কাজের সুযোগ পেয়েছেন তিনি। তবে এই জনপ্রিয়তার সঙ্গে কিছু বিতর্কিত অভিজ্ঞতাও জড়িয়েছে বলে দাবি করেছেন ওই ইনফ্লুয়েন্সার।
লিজলাজ জানান, কিছু ব্যক্তি তাঁর সঙ্গে যোগাযোগ করে বিরাট কোহলির বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করার জন্য প্রস্তাব দিয়েছিলেন। এমনকি টাকার বিনিময়ে মিথ্যে অভিযোগ তোলার কথাও বলা হয়েছিল। কিন্তু তিনি সেই প্রস্তাব সরাসরি ফিরিয়ে দেন। তাঁর কথায়, “বিরাট আমার প্রিয় ক্রিকেটার। শুধুমাত্র টাকার জন্য আমি কখনোই তাঁর বিরুদ্ধে মিথ্যে কথা বলব না।”
এই ভাইরাল ঘটনার পর আন্তর্জাতিক স্তরেও পরিচিতি বেড়েছে লিজলাজের। সম্প্রতি জার্মানি ও অস্ট্রিয়ার একটি ক্রিকেট ম্যাচে সঞ্চালনার দায়িত্বও পালন করেছেন তিনি। ম্যাচ-পরবর্তী অনুষ্ঠান, খেলোয়াড়দের সাক্ষাৎকার এবং ট্রফি বিতরণী অনুষ্ঠান পরিচালনা করে নতুন অভিজ্ঞতা অর্জন করেছেন বলে জানান তিনি।
এছাড়াও একাধিক ব্র্যান্ড থেকে মোটা অঙ্কের প্রচারের প্রস্তাব পেয়েছেন লিজলাজ। যদিও তিনি জানিয়েছেন, নিজের মূল্যবোধের বিরুদ্ধে গিয়ে কোনো পণ্যের প্রচার করবেন না। বিশেষ করে অনলাইন ক্যাসিনোর মতো বিষয় এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁর এই অবস্থান অনেকের প্রশংসাও কুড়িয়েছে।
(Feed Source: news18.com)