বিভিন্ন ক্ষেত্রের বহু স্বনামধন্য ব্যক্তিত্বই রিকি রাধনের ক্লায়েন্ট বলে সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে৷
নিজের জ্যোতিষি রিকি রাধন পণ্ডিত (বাঁদিকে)-কে ওএসডি নিয়োগ করলেন মুখ্যমন্ত্রী বিজয়৷
তামিলনাড়ুর রাজনীতিতে পা দিয়েই ইতিহাস সৃষ্টি করেছেন অভিনেতা বিজয়৷ প্রথম বার নির্বাচনে লড়েই রাজ্যের ক্ষমতা দখল করেছে তাঁর দল৷ মুখ্যমন্ত্রী হিসেবে শপথও নিয়ে নিয়েছেন বিজয়৷
তবে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই নতুন চমক দিলেন বিজয়৷ মুখ্যমন্ত্রীর দফতরের ওএসডি হিসেবে নিজের জ্যাতিষী রিকি রাধন পণ্ডিত ভেত্তেরিভেলকে নিয়োগ করলেন তিনি৷ বিজয়ের দল টিভিকে-র পক্ষ থেকেই নিয়োগের কথা জানিয়ে দেওয়া হয়েছে৷
জানা গিয়েছে, রিকি রাধন পণ্ডিত নামে এই জ্যাতিষীই নাকি তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে বিজয়ের দল টিভিকে-র বিপুল জয়ের ভবিষ্যদ্বাণী করেছিলেন৷ গত ১০ মে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে বিকেল ৩.৪৫ মিনিটে শপথ নেওয়ার কথা ছিল বিজয়ের৷ কিন্তু শেষ মুহূর্তে সময় পরিবর্তন করে সকাল ১০ টায় শপথ নেন বিজয়৷ শোনা যাচ্ছে, নিজের জ্যোতিষী রিকি রাধনের পরামর্শের শপথগ্রহণের সময়য় পরিবর্তন করেছিলেন টিভিকে প্রধান৷
রিকি রাধন পণ্ডিত ভেত্তেরিভেল নামে এই জ্যোতিষীর দাবি, একসময় তিনি তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জয়ললিতাকেও পরামর্শ দিতেন৷ তিনিই নাকি ১৯৯১ সালে জয়ললিতার দলে এআইএডিএমকে-র জয়ের পূর্বাভাস দিয়েছিলেন৷ আবার ১৯৯৪ থেকে ১৯৯৭-এর মধ্যে কঠিন সময়ের মুখোমুখি হতে হবে বলেও জয়ললিতাকে নাকি আগাম সতর্ক করেছিলেন রিকি রাধন৷ ঘটনাচক্রে ওই সময়ই ক্ষমতাচ্যুত হন জয়ললিতা৷ ১৯৯৬ সালের ডিসেম্বর মাসে গ্রেফতারও হন তিনি৷
ওই ঘটনার পরই রিকি রাধনকে নিজের ব্যক্তিগত জ্যোতিষী হিসেবে নিয়োগ করেন জয়ললিতা৷ রিকি রাধনের দাবি, তাঁর পরামর্শেই নিজের ইংরেজি নামের বানানেও বদল আনেন জয়ললিতা৷
পরবর্তী সময়ে অবশ্য ভুল ভবিষ্যদ্বাণী করাকে কেন্দ্র করেই রিকির সঙ্গে জয়ললিতার সম্পর্কে অবনতি ঘটে৷ এই জ্যোতিষী নাকি জয়ললিতাকে আশ্বস্ত করেছিলেন, আয় বহির্ভূত সম্পত্তির মামলায় তাঁকে জেলে যেতে হবে না৷ যদিও সেই ভবিষ্যদ্বাণী মেলেনি৷
(Feed Source: news18.com)