
CBI Director: সিবিআই অধিকর্তা পদে বাড়ল প্রবীণ সুদের মেয়াদ। বর্তমান সিবিআই অধিকর্তা প্রবীন সুদের ডিরেক্টর পদের মেয়াদ আরও এক বছর বাড়ালো কেন্দ্র।
সিবিআই অধিকর্তা নিয়োগে রাহুল গান্ধির আপত্তির মধ‍্যেই বর্তমান সিবিআই অধিকর্তা প্রবীন সুদের ডিরেক্টর পদের মেয়াদ একবছর বাড়ালো কেন্দ্র। আগামী ২৪ মে প্রবীণ সুদের অধিকর্তা হিসেবে মেয়াদ উত্তীর্ণ হওয়ার কথা ছিল।
সিবিআই ডিরেক্টর প্রবীন সুদের আবারও একবছরের জন‍্য ডিরেক্টর পদে মেয়াদ বাড়ল। ২০২৩ সালে তিনি ডিরেক্টর নিযুক্ত হন। পরে, ২০২৫ সালে তাঁর মেয়াদ এক বছর বাড়ানো হয়েছিল। আবারও এক বছর মেয়াদ বাড়ানো হল তাঁর মেয়াদ।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের সর্বোচ্চ পদ ডিরেক্টর। তবে সিবিআইয়ের ডিরেক্টর নির্বাচন করেন তিন সদস্যের এক কমিটি, যেখানে থাকেন প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং দেশের প্রধান বিচারপতি।
এই আগেও সিবিআইয়ের ডিরেক্টর নিয়ে বার বার সংঘাত হয়েছে সরকার এবং বিরোধীদেক মধ্যে। এবার আশা করা গিয়েছিল নতুন কাউকে সিবিআইয়ের ডিরেক্টর পদে নিয়োগ করা হবে।
কিন্তু বাস্তবে তা হল না। তাই ফের মেয়াদ বাড়ল CBI এর ডিরেক্টর প্রবীণ সুদের।
(Feed Source: news18.com)
