
3000-km-Long Band of Thunderstorm Cloud: উপগ্রহচিত্র দেখে চক্ষু চড়কগাছ। ৩০০০ কিমি দীর্ঘ একটা মেঘের ব্যান্ডের ছবি ধরা পড়ল। কেরালা থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত এই মেঘ-ছায়া।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উপগ্রহচিত্র দেখে চক্ষু চড়কগাছ। ৩০০০ কিমি দীর্ঘ একটা মেঘের ব্যান্ডের ছবি ধরা পড়ল (band of thunderstorms stretching 3000 kms)। কেরালা থেকে অরুণাচল প্রদেশ (from Kerala to Arunachal Pradesh) পর্যন্ত বিস্তৃত এই মেঘ-ছায়া।
উপগ্রহছবিতে
এর আগেও এরকম একবার ঘটেছিল। ফের। বিশাল মেঘের এক ছায়া ঝুলছে ভারতের আকাশে। উপগ্রহছবিতে আবার দেখা গিয়েছে সেই ভয়ংকর ছবি। আর কিছুদিনের মধ্যেই দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু বইবে দেশে। আর তার ঠিক আগেই দেশের আবহাওয়ায় এই বিরাট বিপর্যয়ের আশঙ্কা!
দক্ষিণ থেকে পূর্বে
দক্ষিণ ভারত থেকে এই মেঘের থাবা ধীরে ধীরে বেরোচ্ছে। দেশের একেবারে দক্ষিণাংশ থেকে তা শুরু হয়ে উত্তরের পর্বতশীর্ষ ছুঁয়ে শেষ হবে। এত বড় মেঘের ছায়া এর আগে কখনও গ্রাস করেনি দেশের আকাশ। অসম ও অরুণাচল প্রদেশ ছোঁবে তা, তবে, তার আগে এটি পূর্ব ভারতে ঢুকে আতঙ্কের জন্ম দিয়েছে।
আবহাওয়াবিদেরা কী বলছেন?
আবহাওয়াবিদেরা কী বলছেন? আবহাওয়াবিদেরা বলছেন, এটা একটা ভয়ংকর মেঘের করিডর। আকারে প্রায় গোটা ভারতীয় উপমহাদেশের সমান! কেউ যদি এই করিডর ধরে হেঁটে যায়, তবে তাকে হাজার-হাজার কিমি পেরোতে হবে। আর সেই পথে সে মুখোমুখি হতে পারেন মেঘ-বৃষ্টির। এতে সারফেস হিটিং হবে, আরব সাগর ও বঙ্গোপসাগর থেকে পরিবেশে জমবে প্রচুর জলীয়বাষ্প। আর এর জেরে একটা বড় ধরনের অ্যাটমোস্ফিয়ারিক ডিসটার্বেন্স তৈরি হচ্ছে। তবে তাঁরা বলছেন, এমনটা সচরাচর না ঘটলেও এমনটা ঘটা খুব আশ্চর্যেরও নয়। বর্ষা আসার আগে এমন ঘটতেই পারে। কী হতে পারে এই বজ্রমেঘের জেরে? বিপুল বৃষ্টি, ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ, বন্যা।
(Feed Source: zeenews.com)
