
UAE সফরের মূল লক্ষ্য কী ?
সংযুক্তি আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ অল নাহইয়ানের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে তাঁদের মধ্যে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে জ্বালানি সহযোগিতা, সেইসঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াবলী নিয়েও আলোচনা হতে পারে। তাঁরা ভারত-সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে ব্যাপক কৌশলগত পার্টনারশিপের বাড়ানোর কথা পর্যালোচনা করবেন বলেও মনে করা হচ্ছে, যা রাজনৈতিক, অর্থনৈতিক এবং জনগণের মধ্যে সম্পর্কের মাধ্যমে এগিয়ে যায়। গত ২৫ বছরে সংযুক্ত আরব আমিরশাহী ভারতের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক পার্টনার এবং সপ্তম বৃহত্তম বিনিয়োগের উৎস হিসেবে রয়েছে। উপসাগরীয় এই দেশটিতে বসবাসকারী ৪৫ লক্ষেরও বেশি ভারতীয়র কল্যাণের বিষয়টিও আলোচনায় অন্তর্ভুক্ত হবে বলে মনে করা হচ্ছে।
অপরিশোধিত তেল পারাপারের সবথেকে গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী । আমেরিকার সঙ্গে ইরান যুদ্ধের জেরে যে পথ দিয়ে তৈলবাহী জাহাজ পারাপার ব্যাহত হচ্ছে। যার প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। দিন দিন জ্বালানি সংকট তীব্র হচ্ছে। হরমুজ প্রণালীর পরিস্থিতি উন্নত না হলে এই সংকট কাটা সমস্যাবহুল। এই আবহে দেশজুড়ে আজ সকাল থেকেই বেড়ে গেছে পেট্রোল ও ডিজেলের দাম। একলাফে লিটার প্রতি পেট্রোলের দাম বাড়ানো হয়েছে ৩ টাকা করে। অন্যদিকে ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ৩ টাকা ১১ পয়সা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের লাগামছাড়া বৃদ্ধির জেরেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। নতুন দামের ফলে দেশের বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের খুচরো দাম আরও চড়বে। এর সরাসরি প্রভাব পড়তে পারে পরিবহণ খরচের উপর। যার জেরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে UAE সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী।
(Feed Source: abplive.com)
