
মমতা বন্দ্যোপাধ্যায়ের হাইকোর্টে যাওয়া নিয়ে কী বললেন মিঠুন চক্রবর্তী?
এদিন একটি ছবির প্রচারে শহরে এসেছিলেন মিঠুন চক্রবর্তী। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাইকোর্টে যাওয়া নিয়ে মিঠুন চক্রবর্তীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘যা ইচ্ছা করতে বলুন। এতদিন ধরে যা ইচ্ছা করেছে, এখনও যা ইচ্ছা করতে বলুন। আমাদের কিচ্ছু যায় আসে না। আগেও যা ইচ্ছা করেছে, এখনও যা ইচ্ছা করুন। যা ইচ্ছা জিজ্ঞাসা করুন। গেম খতম হো গ্যায়া, সব গেম খতম (খেলা শেষ হয়ে গিয়েছে)।’ এর আগে, শপথ নেওয়ার দিনে, কলকাতাতেই ছিলেন মিঠুন চক্রবর্তী। বিজেপির জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন তিনি। আর তারপরে, বিজেপির সরকার গঠন হয়েছে, মুখ্যমন্ত্রী হিসেবে কাজ শুরু করেছেন শুভেন্দু অধিকারী। আর তারপরে কলকাতায় এসে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাইকোর্টে যাওয়াকে কটাক্ষ করলেন মিঠুন চক্রবর্তী।
শপথগ্রহণের দিন কী বলেছিলেন মিঠুন?
বিজেপির শপথগ্রহণের দিন মঞ্চেই ছিলেন মিঠুন চক্রবর্তী। মিঠুন বলেছিলেন, ‘আজকে আমাদের জয়ের দিন, আনন্দের দিন। আমার কাছে আজকের দিন স্বাধীনতার দিন। বাংলার স্বাধীনতার দিন। পশ্চিমবঙ্গে যে আগের সরকার আমাদের…কেটেছে, আত্মহত্য়া করিয়েছে, ধর্ষণ করিয়েছে, তাদের হাত থেকে মুক্তি দিয়েছি বলে আমার মনে হয় আজকের দিনটা আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করতেই পারি।’ একটা সময়ে, বিজেপিকে সমর্থন করার জন্য কটাক্ষ শুনতে হয়েছে মিঠুন চক্রবর্তীকে। এদিন তিনি আরও বলেন, ‘কত কটাক্ষ শুনেছি! নাক দিয়ে রক্ত বেরিয়ে গেছে, ঘুরতে ঘুরতে। কাউকে দেখায়নি, রক্ত মুছে এসে আবার প্রচার করেছি। মুড়ি আর শসা খেয়ে ক্য়াম্পেন করেছি। আজকে আমাদের জয়ের দিন।’
(Feed Source: abplive.com)
