Monsoon 2026: ২৪ ঘণ্টায় মূল ভূখণ্ডে ঢুকছে বর্ষা! বাংলায় ঝমঝমিয়ে বর্ষার বৃষ্টি শুরু কবে? কলকাতায় বৃষ্টি নামবে কখন? বড় আপডেট দিয়ে দিল আবহাওয়া দফতর!

Monsoon 2026: ২৪ ঘণ্টায় মূল ভূখণ্ডে ঢুকছে বর্ষা! বাংলায় ঝমঝমিয়ে বর্ষার বৃষ্টি শুরু কবে? কলকাতায় বৃষ্টি নামবে কখন? বড় আপডেট দিয়ে দিল আবহাওয়া দফতর!

Monsoon 2026: নির্ধারিত দিনের ছ’দিন আগেই বর্ষা ভারতের মূল ভূখণ্ড কেরলে প্রবেশ করল। আইএমডির ক্যালেন্ডার অনুযায়ী, ১ জুন বর্ষা বঙ্গে ঢোকার কথা। কিন্তু ২০২৫ সালে ২৪ মে বর্ষা প্রবেশ করে, ২০২৪ সালে ৩০ মে দেশের ঢুকেছিল বর্ষা।

আগাম বর্ষামঙ্গল। ২৬ মে কেরলে ঢুকবে বর্ষা। নির্ধারিত দিনের ছ’দিন আগেই বর্ষা ভারতের মূল ভূখণ্ড কেরলে প্রবেশ করল। আইএমডির ক্যালেন্ডার অনুযায়ী, ১ জুন বর্ষা বঙ্গে ঢোকার কথা। কিন্তু ২০২৫ সালে ২৪ মে বর্ষা প্রবেশ করে, ২০২৪ সালে ৩০ মে দেশের ঢুকেছিল বর্ষা। এবারে ১৬ মে বর্ষা ঢুকেতে চলেছে আন্দামানে।

কেরলে আগাম বর্ষার বার্তা ভারতের মৌসম ভবনের। ২৬ মে কেরলে মৌসুমী বায়ুর প্রবেশের সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় আন্দামানে ঢুকছে বর্ষা। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বর্ষণের পূর্বাভাস।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

Monsoon 2026: ২৪ ঘণ্টায় মূল ভূখণ্ডে ঢুকছে বর্ষা! বাংলায় ঝমঝমিয়ে বর্ষার বৃষ্টি শুরু কবে? কলকাতায় বৃষ্টি নামবে কখন? বড় আপডেট দিয়ে দিল আবহাওয়া দফতর!

দক্ষিনবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা পশ্চিমের জেলা-সহ বেশ কিছু জেলায়। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা বেশি। অন্য জেলাতেও বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে। তাপমাত্রা বাড়তে পারে, গরম ও অস্বস্তি বাড়বে।

কলকাতা আংশিক মেঘলা আকাশ। বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে। বৃষ্টির সম্ভাবনা কম। তাপমাত্রা বাড়বে গরম এবং অস্বস্তি বাড়বে।

(Feed Source: news18.com)