TMC Slams Central Government: ‘আগে ভোট লুট করেছে, এখন সাধারণ মানুষের পকেট কাটছে; মানুষকে ধোঁকা দিয়েছে মোদী সরকার’ কার উক্তি?

TMC Slams Central Government: ‘আগে ভোট লুট করেছে, এখন সাধারণ মানুষের পকেট কাটছে; মানুষকে ধোঁকা দিয়েছে মোদী সরকার’ কার উক্তি?

TMC Slams Central Government: ‘মোদী সরকার তেলের দাম বাড়াল। সাধারণ মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আগে ভোট লুট করেছে। এখন সাধারণ মানুষের পকেট কাটছে। মানুষকে ধোঁকা দিয়েছে মোদী সরকার।’ বিষোদ্গার তৃণমূলের।

রাজীব চক্রবর্তী: দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ তৃণমূলের (TMC Slams bjp)। সেই প্রতিবাদী বয়ানে উঠে এল বিভিন্ন বিষয়– জ্বালানি তেলের দাম, নিট-পরীক্ষার প্রশ্নফাঁস, পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী হিংসা।

বিশ্বাসঘাতকতা

‘মোদী সরকার তেলের দাম বাড়াল। সাধারণ মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আগে ভোট লুট করেছে। এখন সাধারণ মানুষের পকেট কাটছে। মানুষকে ধোঁকা দিয়েছে মোদী সরকার। এটা শুধু পেট্রোল-ডিজেলের দামেই সীমাবদ্ধ নেই। টাকার মূল্য এখন সর্বনিম্ন।’

নিট-কেলেংকারি

গত কয়েক বছরে ৭০ থেকে ৯০টি বড় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এনটিএ– যেটা মোদী সরকার তৈরি করেছে। তার গ্রহণযোগ্যতা নিয়ে আগেই প্রশ্ন তুলেছি আমরা।

পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী হিংসা

মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আদালতে গিয়েছিলেন। আদালত ঘরছাড়াদের ঘরে ফেরানোর নির্দেশ দিয়েছে। তৃণমূল ৩টি ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করেছে। তারা সারা রাজ্য ঘুরে রিপোর্ট দেবে।

INDIA জোট

INDIA অ্যালায়েন্স জোটবদ্ধ রয়েছে। দেশ জুড়ে বিজেপি ভোট লুট করতে নেমেছে। কারচুপি করে ভোটে জেতার ফন্দি বের করেছে।

তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর

কেন্দ্রীয় বাহিনী এবং

নির্বাচনের সময় মোদীজি পেট্রোল ডিজেলের সমস্যার কথা বলেননি। এখন তেলের দাম বেড়ে গেল। সোনা কিনতে বারণ করা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী ভোটের আগের দিন বাড়ি বাড়ি গিয়ে বিজেপিকে ভোট দেওয়ার জন্য চাপ দিয়েছে। পেট্রোল ডিজেলের দাম আরও বাড়ির আশঙ্কা করছি আমরা।

(Feed Source: zeenews.com)