তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে গত ১০ মে শপথ নিয়েছিলেন টিভিকে দলের প্রধান বিজয়৷ কংগ্রেস সহ কয়েকটি দলের সমর্থনে সরকার গঠন করেছে বিজয়ের টিভিকে৷
চেয়ার থেকে সাদা তোয়ালে সরালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
চেয়ারের উপরে পাতা সাদা রংয়ের তোয়ালে৷ সরকারি অনেক দফতরেই এখনও বড় পদাধিকারীদের ঘরে এই দৃশ্য চোখে পড়ে৷ ব্রিটিশ আমলের এই রেওয়াজ বন্ধের জন্য তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয়ের কাছে আর্জি জানিয়েছিলেন সমাজকর্মী লিসিপ্রিয়া কাঞ্জুগাম৷
এই আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই সত্যি সত্যি নিজের চেয়ার থেকে সাদা তোয়ালে সরিয়ে দিলেন বিজয়৷ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দফতরে বিজয়ের চেয়ারে আর আগের মতো সাদা তোয়ালে পাতা হচ্ছে না৷ তবে ব্রিটিশ আমল থেকে চলে আসা এই প্রথা বন্ধ করা নিয়ে সরকারি কোনও ঘোষণা করেননি বিজয় অথবা তাঁর দফতর৷
এক্স হ্যান্ডেলে করা পোস্টে সমাজকর্মী লিসিপ্রিয়া কাঞ্জুগাম চেয়ারে সাদা তোয়ালে পাতার এই রেওয়াজ বন্ধ করে বিজয়কে নজির তৈরি করার আর্জি জানিয়েছিলেন৷ ওই সমাজকর্মীর অভিযোগ ছিল, শুধু মন্ত্রীদের চেয়ারেই নয়, এখনও বহু সরকারি অফিসে আমলা, এমন কি নিচুতলার আধিকারিকদের চেয়ারেও সাদা তোয়ালে পাতার প্রচলন রয়েছে৷ এই প্রথা বন্ধ করে মানুষের সামনে উদাহরণ সৃষ্টি করারও আর্জি জানান ওই সমাজকর্মী৷
যদিও সমাজকর্মী কাঞ্জগামের এই পোস্টের কোনও জবাব বিজয় অথবা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দফতর৷ কিন্তু বিজয়ের শেষ কয়েকটি বৈঠকের ছবিতে তাঁর চেয়ারে সাদা রংয়ের ওই তোয়ালে দেখা যায়নি৷
গত ১৪ মে বেশ মুখ্যমন্ত্রীর দফতরেই বেশ কয়েকটি বৈঠক করেছিলেন বিজয়৷ পরে ওই বৈঠগুলির ছবি প্রকাশ করে মুখ্যমন্ত্রীর দফতর৷
শুক্রবার মুখ্যমন্ত্রীর দফতরে বৈঠকে ব্যস্ত বিজয়ের যে ছবি সামনে এসেছে, সেখানে তাঁর চেয়ারের উপরে সত্যিই কোনও সাদা তোয়ালে ছিল না৷ অনেকেই সমাজমাধ্যমে দাবি করেছেন, চেয়ার থেকে সাদা তোয়ালে সরিয়ে দিয়ে ব্রিটিশ জমানার রেওয়াজ বন্ধ করলেন বিজয়৷ তাঁর আবেদনে সাড়া দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী বিজয়কে ধন্যবাদ জানিয়েছেন লিসিপ্রিয়া কাঞ্জুগাম নামে ওই সমাজকর্মী৷
(Feed Source: news18.com)