Wild Life Saving: আচমকা বাড়িতে বন্যপ্রাণী ঢুকে পড়েছে? কিংবা বাসা বেঁধেছে কোনও জঙ্গুলে জীব? ভয় না পেয়ে কী করবেন? পড়ুন

Wild Life Saving: আচমকা বাড়িতে বন্যপ্রাণী ঢুকে পড়েছে? কিংবা বাসা বেঁধেছে কোনও জঙ্গুলে জীব? ভয় না পেয়ে কী করবেন? পড়ুন

Wild Life Saving: বাড়িতে বন্যপ্রাণী ঢুকে পড়লে বা বাসা বাঁধলে ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। জীব-জন্তুকে মারবেন না বা বাসা ভেঙে দেবেন না। বন দফতর, পশুপ্রেমি সংস্থার সঙ্গে যোগাযোগ করুন।

হঠাৎ আপনার বাড়িতে কোনও বন্যপ্রাণী ঢুকে পড়েছে? বা বাসা বেঁধেছে কোনও জঙ্গুলে জীব? আগে একটা সময় ছিল, যখন সেই বাসা ভেঙে বাচ্চাগুলিকে রাস্তায় ফেলে দেওয়া হত! প্রাণে মারার মতো ঘটনাও ঘটত! তবে সচেতনতার জেরে সে-সব ঘটনা এখন প্রায় অতীত।

পরিবেশকর্মী চিত্রক, শুভজিৎ, শুভঙ্কর সুমন্তদের কথায়, কয়েক বছর আগে পর্যন্ত মানুষের মধ্যে সচেতনতার অভাব ছিল। ফলে বন্যপ্রাণীরা প্রাণ হারাত অনেক বেশি। বর্তমানে সচেতনতা বৃদ্ধি পেয়েছে, অধিকাংশ মানুষ পরিবেশ কর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন। তাঁদের সাহায্য নিয়ে বন দফতরে যোগাযোগ করে বন্যপ্রাণীদের প্রাণ বাঁচাচ্ছেন

বন্যপ্রাণী মানে বনে বাস, এমন ধারনা স্বাভাবিক। কিন্তু এই বন্যপ্রাণীরা অনেক সময় আপনার বাড়িতেই বাস করছে বা জন্ম নিচ্ছে। বাড়ির আনাচ-কানাচ, নিরিবিলি স্থান বা বাড়ির পরিত্যক্ত স্থানে। হঠাৎ এমন দৃশ্যে বিচলিত হয়ে অনেক সময়েই মানুষ এদের মৃত্যুর মুখে ঠেলে দেয়। আপনি এই ঘটনার সম্মুখীন হলে কি করবেন ?

এমন ঘটনার সম্মুখীন হলে কি করবেন, জানাচ্ছেন পরিবেশকর্মীরা। গঙ্গাধরপুর গ্রামের অনুপ কোদালীর বাড়ির একতলার ঘর মেরামতির সময় একটি পরিত্যক্ত জায়গায় দেখা যায় একসঙ্গে ছ’টি গন্ধগোকুলের ছানা। তিনি উত্তেজিত না হয়ে, স্থানীয় এক সচেতন নাগরিকের সাহায্য নিয়ে পরিবেশ কর্মীদের সঙ্গে যোগাযোগ করেন। ছানাগুলিকে প্রথমে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। পরবর্তীতে বন দফতরের হাতে তুলে দেন।

পরিবেশ কর্মীদের কথায়, সাধারণ মানুষের কাছ থেকে এ’টুকু সহযোগিতা পেলেই যথেষ্ট, তাতে বন্যপ্রাণীরা সুরক্ষিত থাকবে। তাঁরা আরও জানান, বর্তমান সময়ে নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাওয়ার ফলে বন্যপ্রাণীরা অনেকটা বিপন্মুক্ত।

Wild Life Saving: আচমকা বাড়িতে বন্যপ্রাণী ঢুকে পড়েছে? কিংবা বাসা বেঁধেছে কোনও জঙ্গুলে জীব? ভয় না পেয়ে কী করবেন? পড়ুন

পেঁচা, গন্ধগোকুল, সাপ-সহ বিভিন্ন প্রাণী সুযোগ পেলেই মানুষের চোখের আড়ালে বাসা বাঁধে, সেই বাসায় বাচ্চা জন্ম দিয়ে বড় করে তোলে। এহেন ঘটনা আপনার বাড়িতে ঘটলে, ভয় পাবেন না! শান্ত থাকুন। বন দফতর, পশুপ্রেমি সংস্থার সঙ্গে যোগাযোগ করুন।

(Feed Source: news18.com)