
সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে এসডিপিও মৈনাক বন্দ্যোপাধ্যায় বলেন, পেশাগত ব্যস্ততার মাঝেও এমন একটি সামাজিক বার্তাধর্মী সিনেমার অংশ হতে পেরে তিনি খুশি। বিশেষ করে পরিবেশ রক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে কাজ করতে পারা তাঁর কাছে স্মরণীয় অভিজ্ঞতা।
পরিচালক দেবদিত্য বন্দ্যোপাধ্যায় জানান, সমাজে পরিবেশ নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্য থেকেই সিনেমাটি নির্মাণ করা হয়েছে। মানুষের মনে সহজভাবে বার্তা পৌঁছে দিতে রহস্যধর্মী গল্পের ছাঁচে তৈরি হয়েছে ছবিটি। সিনেমায় একটি অলৌকিক গাছকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে গল্প, যা মানুষের ভুলের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে উঠে এসেছে।
বিষ্ণুপুরের এসডিপিওর এই অভিনয় এখন চর্চার বিষয় এলাকায়। প্রশাসনিক কাজের বাইরেও সমাজ সচেতনতার বার্তা পৌঁছে দিতে অভিনয়ের মাধ্যমে নতুন ভূমিকায় দেখা গেল মৈনাক বন্দ্যোপাধ্যায়কে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত এই সিনেমা বিষ্ণুপুরের নাম আরও একবার পৌঁছে দিল বৃহত্তর মঞ্চে।
সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে এসডিপিও মৈনাক বন্দ্যোপাধ্যায় বলেন, পেশাগত ব্যস্ততার মাঝেও এমন একটি সামাজিক বার্তাধর্মী সিনেমার অংশ হতে পেরে তিনি খুশি। বিশেষ করে পরিবেশ রক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে কাজ করতে পারা তাঁর কাছে স্মরণীয় অভিজ্ঞতা।
জানা গিয়েছে, সিনেমাটিতে হিন্দি ও ইংরেজি—দুই ভাষাই ব্যবহার করা হয়েছে। পাশাপাশি স্থানীয় শিল্পীদেরও সুযোগ দেওয়া হয়েছে অভিনয়ে। আন্তর্জাতিক মঞ্চে সিনেমাটি প্রদর্শিত হওয়ার পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত সিনেমার সঙ্গে যুক্ত সকলেই।
পুলিশের দায়িত্ব সামলানোর পাশাপাশি এবার অভিনয়ের জগতেও নজর কাড়লেন বিষ্ণুপুরের এসডিপিও মৈনাক বন্দ্যোপাধ্যায়। পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে তৈরি স্বল্পদৈর্ঘ্যের সিনেমা ‘পেড় চলতা হ্যায়’ ইতিমধ্যেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। গত ১৪ মে কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটি দেখানো হয়, যা বিষ্ণুপুর তথা বাঁকুড়া জেলার জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
এই সিনেমায় বন দফতরের এক ডিভিশনাল ফরেস্ট অফিসারের চরিত্রে অভিনয় করেছেন এসডিপিও মৈনাক বন্দ্যোপাধ্যায়। সাধারণত প্রশাসনিক পোশাকে দেখা গেলেও, এবার একেবারে ভিন্ন চরিত্রে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি। সিনেমার মূল বিষয়বস্তু পরিবেশ রক্ষা ও বৃক্ষ সংরক্ষণ। রহস্য ও রোমাঞ্চের মোড়কে তুলে ধরা হয়েছে গাছ কাটার বিরুদ্ধে সচেতনতার বার্তা।
(Feed Source: news18.com)
