বুধবার সকালে রোমে পৌঁছালে প্রবাসী ভারতীয়রা প্রধানমন্ত্রী মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানান। নিজের হোটেলে প্রধানমন্ত্রী মোদি প্রবাসী ভারতীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁর সম্মানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
মেলোনির সঙ্গে বৈঠকের পর বড় ঘোষণা করলেন মোদি (IMAGE: PTI)
নয়াদিল্লি: জর্জিয়া মেলোনির সঙ্গে এক সংবাদ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় ভারত ও ইতালির মধ্যে একটি বিশেষ কৌশলগত অংশীদারিত্বের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনে ইতালির সমর্থনের জন্য জর্জিয়া মেলোনিকেও ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, “আমরা একসঙ্গে এর দ্রুততম বাস্তবায়নের জন্য কাজ করব, যাতে ব্যবসায়ী সম্প্রদায় এর থেকে পুরোপুরি উপকৃত হতে পারে।” প্রধানমন্ত্রী তাঁকে ভারত সফরের আমন্ত্রণও জানিয়েছেন।
মোদি উল্লেখ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি, মহাকাশ এবং বেসামরিক পারমাণবিক শক্তির মতো ক্ষেত্রগুলিতে ইতালি ও ভারতের মধ্যে সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে। তিনি ঘোষণা করেছেন যে, উভয় দেশের স্টার্টআপ, গবেষণা কেন্দ্র ও শিল্পগুলোকে সংযুক্ত করার জন্য একটি ভারত-ইতালি উদ্ভাবন কেন্দ্র তৈরি করা হবে।সংবাদ সম্মেলনের আগে, জর্জিয়া মেলোনির সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা, পরিবেশবান্ধব জ্বালানি এবং প্রযুক্তির মতো বিষয়গুলি নিয়েও ব্যাপক আলোচনা হয়।
পাঁচ-দেশ সফরের পঞ্চম ও শেষ পর্বের অংশ হিসেবে রোমে পৌঁছানো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মঙ্গলবার উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একটি নিজস্বী পোস্ট করে মেলোনি লিখেছেন, “রোমে স্বাগতম, বন্ধু!” ইতালির প্রধানমন্ত্রীও ইতালি ও ভারতের জাতীয় পতাকার দুটি ইমোজিও যুক্ত করেছেন।
মেলোনি দুই নেতার একটি ছবি শেয়ার করেছেন, যেখানে তাঁরা রোমের কেন্দ্রস্থলে ইতালির বিখ্যাত স্থাপত্য ঐতিহাসিক কলোসিয়ামের সামনে দাঁড়িয়ে আছেন। এই প্রাচীন রোমান অ্যাম্ফিথিয়েটার, যা ফ্লাভিয়ান অ্যাম্ফিথিয়েটার নামেও পরিচিত, রাতের আকাশের বিপরীতে আলোকিত হয়ে আছে। নরেন্দ্র মোদি তাঁর ইতালি সফরকালে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে এক প্যাকেট ভর্তি মেলোডি টফি উপহার দেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এবারের ইউরোপ সফরের শেষ পর্ব চলছে। আজ, বুধবার তিনি রয়েছেন ইতালিতে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির আমন্ত্রণে নরওয়ে থেকে সে দেশে গিয়েছেন মোদি। এর আগে ২০২৪ সালের জুনে জি৭ সম্মেলনে যোগ দিতে ইতালিতে গিয়েছিলেন তিনি। এ বারের সফরে নজর রয়েছে ভারত-ইতালি দ্বিপাক্ষিক বাণিজ্যে। সেই লক্ষ্যে মেলোনি এবং ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাতারেল্লার সঙ্গে বৈঠক করবেন মোদি। প্রধানমন্ত্রীকে এদিন রোমে স্বাগত জানালেন ইতালির প্রধানমন্ত্রীর মেলোনি ৷ বিশেষ মুহূর্তের ভিডিওটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শেয়ার করে মেলোনি লিখেছেন: ‘‘উপহারটার জন্য ধন্যবাদ’’। ভিডিওটাতে মোদি আর মেলোনি দু’জনেই এই জনপ্রিয় টফির প্যাকেট ধরে আছেন।’’
(Feed Source: news18.com)