Baljit Singh: দোকানের পাশে রহস্য-সিসিটিভি, ভারত থেকে পাকিস্তানে গোপনে তথ্য পাচার; ভয়ংকর চরবৃত্তির অভিযোগ

Baljit Singh: দোকানের পাশে রহস্য-সিসিটিভি, ভারত থেকে পাকিস্তানে গোপনে তথ্য পাচার; ভয়ংকর চরবৃত্তির অভিযোগ

 

Installing CCTV On Highway and Sending Footage To Pakistan: বলজিৎ সিং হাইওয়ের এমন একটি জায়গায় ক্যামেরা বসিয়েছিলেন, যেখান দিয়ে ভারতীয় সেনাবাহিনীর কনভয় এবং নিরাপত্তা রক্ষীদের যাতায়াত স্পষ্টভাবে দেখা যায়।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর কাণ্ড! গোপনে চরবৃত্তি! তা-ও আবার শত্রুদেশ পাকিস্তানের চরবৃত্তি! পঞ্জাবের পাঠানকোট থেকে বলজিৎ সিং (Baljit Singh, a resident of Pathankot) নামে এক ব্যক্তিকে এই অপরাধে গ্রেফতারও করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি জম্মু-পাঠানকোট জাতীয় সড়কে সিসিটিভি (CCTV) ক্যামেরা বসিয়ে ভারতীয় সশস্ত্র বাহিনীর গোপনীয় গতিবিধির ফুটেজ পাকিস্তানে পাচার করছিলেন।

বলজিৎ সিং হাইওয়ের এমন একটি জায়গায় ক্যামেরা বসিয়েছিলেন, যেখান দিয়ে ভারতীয় সেনাবাহিনীর কনভয় এবং নিরাপত্তা রক্ষীদের যাতায়াত স্পষ্টভাবে দেখা যায়।

প্রযুক্তির অপব্যবহার

একটি আইপি (IP) অ্যাড্রেসের মাধ্যমে তিনি এই সিসিটিভি ফুটেজগুলি পাকিস্তানে অবস্থানরত হ্যান্ডলারদের কাছে পাঠিয়ে দিচ্ছিলেন। এর ফলে সীমান্তের ওপার থেকে চররা সরাসরি ভারতের সামরিক বাহিনীর গতিবিধি দেখতে পেত।

নিরাপত্তা ঝুঁকি

নিরাপত্তা সংস্থাগুলি লক্ষ্য করে যে, এই সিসিটিভি ক্যামেরাগুলি সাধারণ ট্রাফিক পর্যবেক্ষণের পরিবর্তে বিশেষভাবে সামরিক বাহিনীর উপর নজর রাখছে। এর পরই অভিযান চালিয়ে তাকে ধরা হয়।

তদন্ত

ধৃত ব্যক্তির কাছ থেকে বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিস এবং গোয়েন্দা সংস্থাগুলি এখন খতিয়ে দেখছে যে, এর পিছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই (ISI)-এর সরাসরি কোনো সংযোগ আছে কি না।
কিন্তু ঘটনাটি ভারতের সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে একটি বড়সড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, সন্দেহ নেই।

(Feed Source: zeenews.com)