স্কুল পড়ুয়াদের ব্যাগের অতিরিক্ত ওজন কমাতে কেন্দ্রের ‘School Bag Policy 2020’ মেনে নতুন গাইডলাইন জারি করল রাজ্য সরকার। নতুন নিয়মে ব্যাগের ওজন শরীরের ওজনের ১০ শতাংশের মধ্যে রাখার সুপারিশ করা হয়েছে, পাশাপাশি No Bag Policy, Bagless Days ও হোমওয়ার্ক নিয়েও নির্দেশ দেওয়া হয়েছে।
প্রি-প্রাইমারিতে ‘No Bag’ নীতি
কলকাতাঃ স্কুল ব্যাগের অতিরিক্ত ওজন কমাতে নতুন গাইডলাইন জারি করল রাজ্য সরকার। কেন্দ্রের ‘School Bag Policy 2020’ মেনে রাজ্যের সমস্ত স্কুলে এই নির্দেশ কার্যকর করার কথা বলা হয়েছে। নতুন নির্দেশিকায় ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগের ওজন শরীরের ওজনের ১০ শতাংশের বেশি না রাখার সুপারিশ করা হয়েছে।
প্রি-প্রাইমারি স্তরের পড়ুয়াদের জন্য “No Bag” নীতি চালুর পরামর্শ দেওয়া হয়েছে। অর্থাৎ, ওই শ্রেণীর ছাত্রছাত্রীদের ব্যাগ ছাড়াই স্কুলে আসতে উৎসাহিত করা হবে। প্রতিটি স্কুলে নিয়মিত ব্যাগের ওজন পরীক্ষা করা এবং ওজন মাপার মেশিন রাখার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি বিশুদ্ধ পানীয় জল ও মিড-ডে মিলের ব্যবস্থা আরও জোরদার করার কথা বলা হয়েছে।
এছাড়াও চাকাওয়ালা স্কুল ব্যাগ ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ এতে দুর্ঘটনার আশঙ্কা বাড়তে পারে। জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী বছরে “Bagless Days” পালনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ক্লাস VI থেকে VIII-এর পড়ুয়াদের জন্য ১০ দিনের ইন্টার্নশিপের সুপারিশও করা হয়েছে।
অন্যদিকে, আগামী ১ জুন গরমের ছুটির পর স্কুল খুলবে। রাজ্যে তীব্র গরমের কারণে পাহাড়ি অঞ্চল বাদ দিয়ে বাকি সমস্ত জায়গার স্কুলে গরমের ছুটি বাড়ানো হয়েছে। ১৩ মে প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্কুল শিক্ষা দফতর জানিয়েছে, ৩১ মে পর্যন্ত এই ছুটি বহাল থাকবে।
(Feed Source: news18.com)