France School Horror: ৩-৫ বছরের শিশুকে ধর্ষণ, খেতে না দিয়ে মার! প্রিপ্রাইমারি থেকে ডে-কেয়ারে নির্যাতনের ভয়াবহ ছবি

France School Horror: ৩-৫ বছরের শিশুকে ধর্ষণ, খেতে না দিয়ে মার! প্রিপ্রাইমারি থেকে ডে-কেয়ারে নির্যাতনের ভয়াবহ ছবি

Child abuse over 100 French schools: ৪টি প্রি-প্রাইমারি বিদ্যালয়, প্রায় ২০টি প্রাইমারি স্কুল এবং অন্তত ১০টি ডে-কেয়ার সেন্টারের বিরুদ্ধে তদন্ত চলছে। অভিযোগ মূলত স্কুল ‘মনিটর’দের বিরুদ্ধে। এই স্কুল মনিটর কারা? কী করতেন তাঁরা?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অকথ্য মার। খেতে না দিয়ে উপোস করিয়ে রাখা। ধর্ষণ। প্রি-প্রাইমারি থেকে প্রাইমারি স্কুল, এমনকি ডে-কেয়ারগুলিতেও ভয়াবহ শিশু নির্যাতনের ছবি সামনে এসেছে। ফ্রান্সের প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বিভীষিকা! একের পর এক প্রতিষ্ঠানে শিশুদের উপর নির্যাতন, যৌন কেলেঙ্কারি!

ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। বর্তমানে ৮৪টি প্রি-প্রাইমারি বিদ্যালয়, প্রায় ২০টি প্রাইমারি স্কুল এবং অন্তত ১০টি ডে-কেয়ার সেন্টারের বিরুদ্ধে তদন্ত চলছে। অভিযোগের কেন্দ্রে রয়েছে স্কুল ‘মনিটর’রা। যারা মূলত শিক্ষকদের অনুপস্থিতিতে দুপুরের লাঞ্চ ব্রেক, খেলাধুলোর সময়, শিশুদের ঘুমের সময় ও বিকেলে খেলার সময় শিশুদের দেখাশোনার দায়িত্বে থাকেন। প্রতিবাদে সরব হয়েছেন অভিভাবকরা।

নির্যাতিত শিশুদের অভিভাবকদের অভিযোগ ভয়ংকর। তাঁরা বলছেন, স্কুলে শিশুদের উপর চিৎকার করা থেকে চুল ধরে টানা, এমনকি শাস্তি হিসেবে খাবার না দেওয়ার মতো ঘটনা নিয়মিত ঘটত। তবে সবচেয়ে ভয়াবহ হল ৩ থেকে ৫ বছর বয়সী শিশুদের ওপর যৌন নির্যাতন, ধর্ষণ। বাবা, মায়েদের অভিযোগ, মাসের পর মাস ধরে কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েও কোনও প্রতিকার হয়নি। অভিযোগ, অভিযুক্ত কর্মীদের বিরুদ্ধে অতীতেও অভিযোগ ছিল। কিন্তু তারপরেও তাদের পদ থেকে সরানো হয়নি। 

এদিকে শিশুদের মধ্যে ট্রমা দেখা দিয়েছে। অনেক শিশু স্কুলে যাওয়ার নাম শুনলেই আতঙ্কে কুঁকড়ে যাচ্ছে। এই ঘটনা ফরাসি সরকারের ওপর ব্যাপক রাজনৈতিক চাপ তৈরি করেছে। প্যারিসের মেয়র ইমানুয়েল গ্রেগোয়ার এই ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন। জানা যাচ্ছে, ইতিমধ্যেই ৭৮ জন স্কুল মনিটরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে ৩১ জনের বিরুদ্ধে সরাসরি যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে।

(Feed Source: zeenews.com)