Car Price Hike: বড় ধাক্কা ক্রেতাদের! ১ জুন থেকে দাম বাড়ছে Hyundai গাড়ির, জানুন কত টাকা বাড়তি লাগবে

Car Price Hike: বড় ধাক্কা ক্রেতাদের! ১ জুন থেকে দাম বাড়ছে Hyundai গাড়ির, জানুন কত টাকা বাড়তি লাগবে

Car Price Hike: ১ জুন ২০২৬ থেকে Hyundai তাদের গাড়ির দামে সর্বোচ্চ ১২,৮০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করতে চলেছে। সংস্থার দাবি, ইনপুট খরচ, পণ্যমূল্য এবং পরিচালন ব্যয় বাড়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জুন থেকে আরও দামি Hyundai!

Car Price Hike: হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেড (HMIL) বুধবার তাদের গাড়ির বিভিন্ন মডেলের দামে সর্বোচ্চ ১২,৮০০ টাকা পর্যন্ত বৃদ্ধির ঘোষণা করেছে। সংস্থার দাবি, ইনপুট খরচ বৃদ্ধি, পণ্যের দাম বাড়া এবং পরিচালন ব্যয় বেড়ে যাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংস্থার বিবৃতিতে জানানো হয়েছে, নতুন দাম মডেল ও ভ্যারিয়েন্ট অনুযায়ী আলাদা হবে। এর আগে ৮ এপ্রিল ২০২৬-এও HMIL তাদের গাড়ির পোর্টফোলিও জুড়ে ১ শতাংশ দাম বৃদ্ধির ঘোষণা করেছিল, যা পরের মাস থেকে কার্যকর হয়। তখনও খরচ বৃদ্ধিকেই কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল।

HMIL-এর তরফে বলা হয়েছে, “দাম বৃদ্ধির পরিমাণ সর্বোচ্চ ১২,৮০০ টাকা পর্যন্ত হতে পারে এবং তা মডেল ও ভ্যারিয়েন্ট অনুযায়ী পরিবর্তিত হবে।”

HMIL আরও জানিয়েছে, “আমরা সবসময় খরচ নিয়ন্ত্রণে রাখার এবং গ্রাহকদের উপর প্রভাব কমানোর চেষ্টা করি। তবে বর্তমান পরিস্থিতিতে বাড়তি খরচের একটি অংশ বাজারে এই সামান্য মূল্যবৃদ্ধির মাধ্যমে বহন করানো ছাড়া উপায় নেই।”

কোন গাড়ির দাম কত বাড়বে?সংস্থা এখনও প্রতিটি মডেলের নির্দিষ্ট মূল্যবৃদ্ধির তথ্য প্রকাশ করেনি। তবে জানানো হয়েছে, মডেল ও ভ্যারিয়েন্ট অনুযায়ী সর্বোচ্চ ১২,৮০০ টাকা পর্যন্ত দাম বাড়তে পারে। বর্তমানে ভারতে Hyundai-র ১০টি মডেল বিক্রি হয়, যার দাম নিচে উল্লেখ করা হয়েছে:
সমস্ত দামই ভারতের এক্স-শোরুম মূল্য
সমস্ত দামই ভারতের এক্স-শোরুম মূল্য

এটি ২০২৬ সালে Hyundai-র দ্বিতীয় মূল্যবৃদ্ধি হতে চলেছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতেও সংস্থাটি গাড়ির দাম বাড়িয়েছিল।